সকালে এক কাপ সুগন্ধি ও সুস্বাদু চা খেলে সারা দিন মন একদম ফ্রেশ থাকে।
বর্ষার মিষ্টি আবহাওয়ায় কড়া চা খাওয়ার মজাই আলাদা। বাড়িতেই খুব সহজে এই স্ট্রং চা বানিয়ে নেওয়া যায়।
জল: ১ কাপ, দুধ: ১/২ কাপ, চা পাতা: ২ চা চামচ, চিনি: দেড় চা চামচ, ১/২ ইঞ্চি আদা, ১টি লবঙ্গ/দারুচিনি, এক চিমটে এলাচ।
মশলার সুগন্ধ বের হতে শুরু করলে চা পাতা মেশাতে হবে। চায়ের রং না আসা পর্যন্ত ২-৩ মিনিট ফুটিয়ে নেওয়া ভালো। এতে চায়ের স্বাদ বাড়ে।
প্রথমে জল ফুটিয়ে নিন। এরপর এতে কোরানো আদা, এলাচ, লবঙ্গ ও দারুচিনি দিয়ে ৩-৪ মিনিট ফোটান। মশলার সুগন্ধ বের হওয়া পর্যন্ত ফোটাতে হবে।
চায়ের রং আসতে শুরু করলে দুধ ও চিনি মিশিয়ে আরও ৩-৪ মিনিট ফোটান। এই পদ্ধতি চায়ে গাঢ় রং, কড়া স্বাদ ও দারুণ সুগন্ধ এনে দেয়।
সবশেষে চা ছেঁকে নিলেই খাওয়ার জন্য তৈরি। বাইরে বৃষ্টি পড়লে এই চা বানিয়ে চুমুক দিন আর বর্ষা উপভোগ করুন।
Kitchen Hacks: মিক্সার জারের আলগা ঢাকনা টাইট করবেন কীভাবে?
Olive Oil Health Benefits: অলিভ অয়েলের ৬টি দারুণ স্বাস্থ্যগুণ
শাড়ির সঙ্গে আপনার সৌন্দর্য দ্বিগুণ করবে এই ঝুমকা ডিজাইনগুলো