রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে নানা শারীরিক সমস্যা দেখা দেয়। একটি বিশেষ পানীয় এই মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।
একটি গবেষণা বলছে, ঢ্যাঁড়শ বা ভিন্ডি ভেজানো জল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ঢ্যাঁড়শের গ্লাইসেমিক ইনডেক্স (GI) বেশ কম। তাই এটি খেলে রক্তে শর্করার মাত্রা চট করে বেড়ে যায় না, যা ডায়াবেটিস রোগীদের জন্য ভাল।
কিছু গবেষণা অনুযায়ী, ঢ্যাঁড়শের নির্যাস ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে। এটি কোষের গ্লুকোজ শোষণ ক্ষমতা উন্নত করে, ফলে রক্তে শর্করার মাত্রা কমে।
ঢ্যাঁড়শে থাকা সলিউবল ফাইবার বা দ্রবণীয় ফাইবার এবং মিউসিলেজ (একটি জেলির মতো পদার্থ) রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া প্রতিরোধ করে।
গবেষণায় দেখা গেছে, প্রি-ডায়াবেটিস এবং টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ঢ্যাঁড়শ খেলে রক্তে গ্লুকোজের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে।
ঢ্যাঁড়শে ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনলের মতো বায়োঅ্যাকটিভ যৌগ থাকে। এই উপাদানগুলি অগ্ন্যাশয়ের কোষগুলির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
ঢ্যাঁড়শে থাকা সলিউবল ফাইবার হজমশক্তি বাড়াতে সাহায্য করে। একই সঙ্গে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও প্রতিরোধ করে।
Curd Benefits: রোজ দই খাচ্ছেন? জানুন এর আশ্চর্য কিছু গুণ
Diamond Ring: ৯ ক্যারেট সোনায় ডায়মন্ড রিং, ১০০০০ টাকায় জমানো উপহার
অকালে চুল পাকছে? রান্নাঘরের এই ৫টি জিনিসেই কালো হবে চুল
চুল পড়ার সমস্যায় জেরবার? রইল চুল দ্রুত বড় করার ৭টি ম্যাজিক পানীয়