দোসা, ইডলি এবং বড়ার মতো দক্ষিণ ভারতীয় খাবারের জন্য বাদামের চাটনি একটি দুর্দান্ত কম্বিনেশন।
১ কাপ চিনাবাদাম, ২-৩টি কাঁচালঙ্কা, রসুন, লেবুর রস, জিরে, লবণ, তেল, সরষে, বিউলির ডাল, কারিপাতা এবং শুকনো লঙ্কা।
তেল গরম করে চিনাবাদামগুলো সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। তারপর ঠান্ডা করে মাঝারি দানাদার করে বেটে নিন।
কাঁচালঙ্কা, রসুন, লেবুর রস, জিরে, লবণ ও সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এবার এর সাথে আগে থেকে বেটে রাখা বাদাম মিশিয়ে নিন।
ফোড়নের জন্য প্যানে তেল গরম করে তাতে সরষে, বিউলির ডাল, শুকনো লঙ্কা, কারিপাতা ও হিং দিন।
এবার তৈরি করা ফোড়ন চাটনির উপরে ঢেলে দিন। ব্যস, সুস্বাদু বাদামের চাটনি পরিবেশনের জন্য একদম তৈরি।
Beetroot Benefits: বিট খাওয়ার ৭টি দারুণ স্বাস্থ্যগুণ, জানুন এক ক্লিকে
Tulsi Plant Care: শুকনো তুলসী গাছও সবুজ হবে, গাছ বাঁচানোর টিপস
Blood Pressure Control: ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখবে এই ৭ খাবার
শাড়ির সঙ্গে দুর্দান্ত লুক দেবে এই ঝুমকো ও চেইনের ডিজাইন