Bangla

ভাতের ফ্যান এভাবে মাখলে ত্বক হবে উজ্জ্বল!

Bangla

ত্বকের যত্ন

চাল ধোওয়া জল বা ভাতের ফ্যান ফেলে দেবেন না। এটি ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন। ঠিকমতো ব্যবহার করলে ত্বক দেখাবে সতেজ ও নরম।

Image credits: Getty
Bangla

কীভাবে বানাবেন?

প্রথমে চাল পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর অল্প জলে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ওই জল ছেঁকে একটি পরিষ্কার পাত্রে নিলেই তৈরি আপনার রাইস ওয়াটার।

Image credits: Getty
Bangla

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে হালকা কোনও ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর তুলোর সাহায্যে আলতো করে মুখে ভাতের ফ্যান বা রাইস ওয়াটার লাগান।

Image credits: Getty
Bangla

কতক্ষণ রাখবেন?

প্রথমবার ব্যবহার করলে বেশিক্ষণ রাখবেন না। ত্বকে কোনও সমস্যা না হলে, কিছুক্ষণ পর জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

Image credits: Getty
Bangla

রোজ ব্যবহার করা যায়?

সাধারণত ভাতের ফ্যান রোজ ব্যবহার করা যায়। তবে আপনার ত্বক সংবেদনশীল হলে, ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়া ভালো।

Image credits: unsplash
Bangla

এই ভুল করবেন না

পচে যাওয়া বা অনেক দিন ধরে রেখে দেওয়া ভাতের ফ্যান সরাসরি মুখে লাগাবেন না। দুর্গন্ধ বেরোলে বা রঙ বদলে গেলে সেটি ব্যবহার করা উচিত নয়।

Image credits: unsplash
Bangla

সতর্ক থাকা জরুরি

ভাতের ফ্যান ত্বকের যত্নের একটি ঘরোয়া টোটকা মাত্র। এটি ব্যবহারের ফলে অ্যালার্জি, চুলকানি বা জ্বালা অনুভব করলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন।

Image credits: Freepik

Turmeric Tea: হলুদ চা খেলে কী হয়? জানুন ৭টি দারুণ স্বাস্থ্য উপকারিতা

Banana Benefits: রোজ একটা কলা খেলে কী হয়? জানুন ৬টি দারুণ স্বাস্থ্যগুণ

চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করার ৬টি ঘরোয়া উপায়

Pears Benefits: রোজ নাশপাতি খেলে কী হয়? জানুন ৬টি দারুণ উপকারিতা