Bangla

ব্রনর সমস্যায় জেরবার?

মুখে ব্রনর সমস্যায় নাজেহাল? চিন্তা নেই। ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান। রইল ব্রন দূর করার ৭টি সহজ উপায়।

Bangla

নিম ও হলুদ

নিম পাতা বেটে তার সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মেশান। এই পেস্ট ব্রনর উপর লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ ইনফেকশন বা সংক্রমণ রুখতে সাহায্য করে।

Image credits: Instagram
Bangla

অ্যালোভেরা জেল

সরাসরি অ্যালোভেরা জেল ব্যবহার করা খুব উপকারী। এটি ত্বককে ঠান্ডা রাখে এবং ব্রন তাড়াতাড়ি শুকিয়ে যেতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

মধু

মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। রাতে ঘুমানোর আগে ব্রনর উপর অল্প মধু লাগিয়ে রাখুন। এতে ব্রন দ্রুত কমে যাবে।

Image credits: meta ai
Bangla

আইস থেরাপি

প্যাপিউলের মতো ফোলা ও যন্ত্রণাদায়ক ব্রনর ক্ষেত্রে আইস থেরাপি খুব কার্যকর। একটা পরিষ্কার কাপড়ে বরফ জড়িয়ে ৫-১০ সেকেন্ড ব্রনর উপর রাখুন। এতে ব্যথা ও ফোলা দুই-ই কমবে।

Image credits: Freepik
Bangla

টমেটোর রস

যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা টমেটোর রস ব্যবহার করতে পারেন। এটি ত্বকের অতিরিক্ত তেল বা সিবাম উৎপাদন কমায় এবং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

মুলতানি মাটি

মুলতানি মাটির সঙ্গে অল্প দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্রনর উপর লাগিয়ে দিন। পুরোপুরি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Image credits: Freepik

Dandruff Remedies: খুশকি তাড়ানোর ৬টি সহজ ঘরোয়া উপায়, ফলাফল কয়েকদিনেই?

Digestion: হজমশক্তি বাড়াতে রোজ খান এই ফলগুলো, মুক্তি মিলবে কোষ্ঠকাঠিন্য থেকে

Chia Seeds: ডাবের জলে চিয়া সিড মিশিয়ে খান, শরীর থাকবে একেবারে ফিট! জানুন উপকারিতা

Chia Seeds: ডাবের জলে চিয়া সিড মিশিয়ে খান, শরীর থাকবে একেবারে ফিট