চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং দৃষ্টিশক্তি বাড়াতে রোজকার ডায়েটে কিছু খাবার রাখা আবশ্যক। এখানে এমন সাতটি খাবারের কথা বলা হল।
সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে লুটেইন আর জিয়াজ্যানথিন থাকে। এই দুটি উপাদান চোখের রেটিনাকে রক্ষা করতে সাহায্য করে।
গাজরে রয়েছে ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন। এই উপাদানগুলি দৃষ্টিশক্তি উন্নত করতে দারুণভাবে সাহায্য করে।
ভিটামিন সি-তে ভরপুর আমলকী। রোজকার ডায়েটে আমলকী রাখলে দৃষ্টিশক্তি ভালো হয় এবং চোখের স্বাস্থ্য উন্নত হয়।
ডিমের কুসুমে লুটেইন এবং জিয়াজ্যানথিন থাকে। এই দুটি জরুরি উপাদান চোখের স্বাস্থ্য রক্ষা করে। তাই দৃষ্টিশক্তি বাড়াতে ডিম খুব উপকারী।
সজনে পাতায় ভিটামিন এ এবং সি-এর মতো জরুরি পুষ্টিগুণ রয়েছে। এটি খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে এবং দৃষ্টিশক্তি সুরক্ষিত থাকে।
বিভিন্ন ধরনের বাদাম ও বীজে প্রচুর ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলি নিয়মিত খেলে চোখের স্বাস্থ্য রক্ষা করা সহজ হয়।
Mood Boosters: ৬০ সেকেন্ডের কম সময়ে মন ভাল করার সহজ কিছু অভ্যাস
মাত্র ১ গ্রাম সোনায় চোখ ধাঁধানো আংটির ডিজাইন, দেখে নিন এক ঝলকে
Gut Health: পেটের স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে রাখুন এই ১০টি খাবার
Summer Grooming: গরমকালে বডি হেয়ার রিমুভ করা কি উচিত? জেনে নিন এর ৮টি বড় সুবিধা