শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে তা গাঁটে গাঁটে জমে। এর থেকে নানা স্বাস্থ্য সমস্যা হতে পারে। ইউরিক অ্যাসিড বাড়ার জন্য কোন কোন খাবার দায়ী, তা জেনে নিন।
Lifestyle Jul 13 2026
Author: Moumita Poddar Image Credits:Getty
Bangla
সামুদ্রিক মাছ
কাঁকড়া, ঝিনুক, চিংড়ির মতো খোলাওয়ালা মাছে (শেলফিশ) প্রচুর পরিমাণে পিউরিন থাকে। এর ফলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে।
Image credits: Getty
Bangla
প্যাকেটজাত খাবার
অতিরিক্ত ফাস্ট ফুড এবং প্যাকেটজাত খাবার খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। তাই এই ধরনের খাবার এড়িয়ে চলাই ভাল।
Image credits: Getty
Bangla
জলশূন্যতা
শরীরে পর্যাপ্ত পরিমাণে জল না থাকলে ডিহাইড্রেশন হয়। তখন মূত্রের মাধ্যমে শরীর থেকে ইউরিক অ্যাসিড কম বের হয়। এর ফলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়।
Image credits: Getty
Bangla
রেড মিট
অতিরিক্ত রেড মিট বা লাল মাংস খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাই এই ধরনের মাংস খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত।
Image credits: Getty
Bangla
মিষ্টি পানীয়
অতিরিক্ত ফ্রুক্টোজযুক্ত মিষ্টি পানীয় পান করলেও শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে। বিশেষ করে প্যাকেজড ফলের রস বা সোডা থেকে সাবধান থাকতে হবে।
Image credits: Getty
Bangla
মদ
অতিরিক্ত মদ্যপান করলেও শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। বিয়ারের মতো পানীয়তে পিউরিনের পরিমাণ বেশি থাকে।
Image credits: Getty
Bangla
অতিরিক্ত ওজন
অতিরিক্ত ওজন বা স্থূলতাও ইউরিক অ্যাসিড বাড়ার একটি বড় কারণ। বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার ফলে শরীরে ইউরিক অ্যাসিডের উৎপাদন বেড়ে যায়।