ঘাড়ের চারপাশে কালো ছোপ দেখতে খারাপ লাগে। কয়েকটি ঘরোয়া উপায় ব্যবহার করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন কী কী করবেন।
আইস কিউব দিয়ে ঘাড়ের চারপাশে ম্যাসাজ করলে কালো দাগ হালকা হয়। একটা পরিষ্কার কাপড়ে কয়েকটি বরফকুচি নিয়ে আলতো করে ঘষুন।
দুই টেবিল চামচ টক দই নিয়ে ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন। পনেরো মিনিট পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
ঘাড়ের চারপাশে বাদাম তেল ম্যাসাজ করুন। এটি কালো ছোপ দূর করতে দারুণ সাহায্য করে।
আলু ছোট ছোট টুকরো করে কেটে রস বের করে নিন। এবার সেই রস ঘাড়ে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন। আধ ঘণ্টা পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
দুই টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগারে তুলো ভিজিয়ে ঘাড়ে লাগান। কিছুক্ষণ পর সাধারণ জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিন।
টক দইয়ের সঙ্গে কফি পাউডার মিশিয়ে ঘাড়ের চারপাশে লাগান। এই প্যাক কালো ছোপ তুলতে খুব কার্যকর।
Raw Papaya: ডায়েটে কাঁচা পেঁপে কেন রাখবেন? মেয়েদের জন্য দারুণ উপকারিতা
Black Sesame Seeds: রোজ এক চামচ কালো তিল খান, কারণ জানলে অবাক হবেন
: মাত্র ৪ তোলায় হালকা ওজনের সোনার হারের ডিজাইন, রইল সেরা কালেকশন
Gold Necklace Designs: ৮ গ্রামেই নেকলেসের মতো লুক, দেখে নিন দারুণ কিছু চেন-পেন্ডেন্টের ডিজাইন