Bangla

পা কি আপনারও ফাটছে?

শীত আসতেই পা ফাটার সমস্যা বাড়ে। তবে শুধু শীতেই নয়, সারা বছর এই সমস্যায় ভোগেন অনেকে। ঘরোয়া উপায়েই এর সমাধান সম্ভব। রইল ৬টি সহজ টিপস।

Bangla

গ্লিসারিন ও গোলাপ জল

গ্লিসারিন, গোলাপ জল আর সামান্য লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পায়ের ফাটা জায়গায় লাগিয়ে মাসাজ করুন। এটি গোড়ালির ফাটল সারাতে দারুণ কাজ করে।

Image credits: Social media
Bangla

কফি পাউডার

একটি পাত্রে কিছুটা কফি পাউডার নিন। এর মধ্যে অল্প গরম জল মেশান। দুটোকে ভাল করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট ফাটা গোড়ালিতে লাগালে উপকার পাবেন।

Image credits: Getty
Bangla

বেকিং সোডা ও নুন

ঈষদুষ্ণ জলে বেকিং সোডা আর নুন মিশিয়ে নিন। সেই জলে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখলেও খুব ভাল ফল পাওয়া যায়। এতে পায়ের মরা চামড়া উঠে আসে।

Image credits: Freepik
Bangla

নুন ও লেবুর রস

গরম জলে নুন আর লেবুর রস মিশিয়ে পা ডুবিয়ে রাখলে পা ফাটার সমস্যা কমে। সপ্তাহে দুই থেকে তিনবার এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

Image credits: pinterest
Bangla

কলা

একটা ভাল করে পাকা কলা চটকে নিন। সেই পেস্টটা পায়ের ফাটা জায়গায় লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটিও পা ফাটা সারাতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল পায়ে লাগিয়ে ভাল করে মাসাজ করুন। এটি নিয়মিত ব্যবহার করলে পা ফাটার সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

Image credits: Getty

Silver Pendant: ৯১৬ সিলভারের ৬টি ট্রেন্ডি বাটারফ্লাই পেনডেন্ট ডিজাইন

Money Plant: চুরি করে মানি প্ল্যান্ট লাগালে কি সত্যি ভাগ্য ফেরে? জানুন আসল সত্যিটা

Heart Health: হার্টকে সুস্থ রাখতে এই ৭টি খাবার অবশ্যই এড়িয়ে চলুন

Bone Health: হাড় মজবুত করতে চান? ডায়েটে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৭টি খাবার