মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ভুরুর উপর। পাতলা ভুরু নিয়ে চিন্তায়? রইল ভুরু ঘন করার ৬টি ঘরোয়া উপায়।
প্রতিদিন নিয়ম করে ভুরুতে ক্যাস্টর অয়েল লাগান। এই তেল ভুরুর চুলকে গোড়া থেকে মজবুত করে এবং ঘন হতে সাহায্য করে।
নারকেল তেলে প্রচুর পরিমাণে লরিক অ্যাসিড থাকে। এই উপাদান ভুরুকে ঘন করে তোলে। রোজ রাতে ঘুমোনোর আগে নারকেল তেল দিয়ে ভুরু ম্যাসাজ করুন।
অলিভ অয়েলে ভিটামিন এ এবং ই থাকে। এই ভিটামিনগুলি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন অলিভ অয়েল দিয়ে ভুরু ম্যাসাজ করলে উপকার পাবেন।
পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে। এই উপাদান ভুরুর চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। নিয়মিত পেঁয়াজের রস লাগালে ভুরু ঘন হয়।
ভুরুর চুল কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। ডিমে প্রচুর প্রোটিন থাকে। তাই ভুরুতে ডিমের সাদা অংশ লাগালে চুলের স্বাস্থ্য ভালো হয় এবং ভুরু ঘন দেখায়।
অ্যালোভেরায় অ্যালোইন নামের একটি যৌগ থাকে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে আর্দ্র রাখে। অ্যালোভেরা জেল ভুরুতে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন।
Walnut Benefits: রোজ সকালে ভেজানো আখরোট খান! কারণ জানলে চমকে যাবেন
Vitamin B12: শরীরে এই ভিটামিনের ঘাটতি? ডায়েটে রাখুন এই ৫টি খাবার
জলের বোতলে কেন আঁকাবাঁকা লাইন থাকে? ৯৯% মানুষই কারণটা জানেন না
ডিমের ফেসপ্যাকেই ফিরবে ত্বকের জেল্লা, জেনে নিন কীভাবে বানাবেন