ওজন কমানোর জন্য ডায়েট ও শরীরচর্চার পাশাপাশি কিছু স্বাস্থ্যকর পানীয় পান করলে প্রক্রিয়াটি আরও দ্রুত হয়। রইল তেমনই ৬টি পানীয়র তালিকা।
গ্রিন টি ক্যাটেচিন এবং ক্যাফেইন সমৃদ্ধ। এই উপাদানগুলি মেটাবলিজম বাড়াতে এবং ফ্যাট ঝরাতে সাহায্য করে।
ব্ল্যাক কফিতে থাকা ক্যাফেইন মেটাবলিজমের হার বাড়িয়ে দেয়। এর ফলে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়।
আদা এবং লেবুর রস মেশানো জল পেট ফাঁপার মতো সমস্যা কমায়। এটি হজমেও সাহায্য করে।
এক গ্লাস জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খেলে খিদে কমে যায়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে।
আদা চা মেটাবলিজম বাড়ায় এবং ক্যালোরি ঝরাতে সাহায্য করে। এই চা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে বারে বারে খাওয়ার প্রবণতা কমে।
পুদিনা জলে ক্যালোরির পরিমাণ খুবই কম। তাই এই পানীয়টি ওজন কমাতে দারুণভাবে সাহায্য করে।
Gut Health: পেটের স্বাস্থ্য ফেরাতে চান? মেনে চলুন এই ৭টি সহজ নিয়ম
Miyazaki Mango: বিশ্বের সবচেয়ে দামি আম বাড়ির টবেই ফলান
Weight Loss: ওজন কমাতে চান? ডায়েটে রাখুন এই ৬টি স্বাস্থ্যকর পানীয়
কাচের চুড়ি হবে আরও ঝকঝকে, সঙ্গে পরুন এই ৬ ব্রেসলেট