ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আমরা অনেকেই বেসন বা হলুদ ব্যবহার করি। কিন্তু এই দুটির মধ্যে কোনটি আপনার ত্বকের জন্য সবচেয়ে ভালো, তা কি জানেন?
বেসন আমাদের ত্বকের জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল দূর করে। এটি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, যা মৃত কোষ সরিয়ে ত্বককে নরম ও পরিষ্কার রাখে।
নিয়মিত বেসন ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং দাগহীন হয়। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাদের জন্য বেসন দারুণ উপকারী।
হলুদে রয়েছে অ্যান্টি-অ্যালার্জিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। এটি ত্বকের দাগ এবং ব্রণের সমস্যা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।
হলুদ ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে এবং ত্বক টানটান রাখে।
আপনার ত্বক যদি তৈলাক্ত হয় বা ত্বকের গভীর থেকে পরিষ্কার করার প্রয়োজন হয়, তবে বেসন আপনার জন্য সবচেয়ে ভালো সমাধান।
আপনার মুখে যদি কালো দাগ, ব্রণ, ফোলাভাব বা পিগমেন্টেশনের সমস্যা থাকে, তবে রূপচর্চায় অবশ্যই হলুদ ব্যবহার করুন।
বেসন, হলুদ এবং টক দই একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি ত্বকের একাধিক সমস্যা দূর করে দারুণ উপকার দেয়।
Sleeve Designs: শাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে স্লিভ ব্লাউজগুলি
Iron Rich Foods: রক্তাল্পতা দূর করতে পাতে রাখুন এই ৭টি খাবার
Ghee Health Benefits: রোজ সকালে এক চামচ ঘি খেলে কী হয়?
৫ ভরির সোনার হার, সিল্কের শাড়ির সঙ্গে দারুণ মানাবে!