Bangla

রাতে চটজলদি আর শান্তিতে ঘুমোতে চান? এই টিপসগুলো আপনার জন্যই!

Bangla

ফোন থেকে দূরে থাকুন

ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে থেকে মোবাইল ঘাঁটাঘাঁটি বন্ধ করুন। ফোনের স্ক্রিন থেকে বেরোনো ব্লু-লাইট কিন্তু আপনার চোখের ঘুম কেড়ে নেয়।

Image credits: Getty
Bangla

চা-কফি এড়িয়ে চলুন

রাতে ঘুমানোর আগে চা বা কফি খাওয়ার অভ্যাস একেবারেই ভালো নয়। এগুলোতে থাকা ক্যাফেইন আপনার ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটায়।

Image credits: Getty
Bangla

তাড়াতাড়ি ডিনার সারুন

রাতে দেরি করে খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। আর এই কারণেও অনেক সময় রাতে ঘুম আসতে চায় না। তাই রাতের খাওয়া একটু তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো।

Image credits: Getty
Bangla

মেডিটেশন বা ধ্যান করুন

মন শান্ত থাকলে তবেই রাতে ভালো ঘুম হয়। তাই বিছানায় যাওয়ার আগে কিছুক্ষণ হালকা মেডিটেশন বা ধ্যান করে নিতে পারেন।

Image credits: Getty
Bangla

এক গ্লাস গরম দুধ

রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস ইষদুষ্ণ গরম দুধ খেয়ে দেখতে পারেন। অনেকের ক্ষেত্রেই এই টোটকা ম্যাজিকের মতো কাজ করে আর দ্রুত ঘুম চলে আসে।

Image credits: Getty
Bangla

ভারী ব্যায়াম নয়

ব্যায়াম করা শরীরের জন্য ভালো হলেও, রাতে ঘুমানোর আগে ভারী ওয়ার্কআউট করা উচিত নয়। বিশেষ করে কঠিন যোগব্যায়াম করলে শরীর বেশি সক্রিয় হয়ে পড়ে, ফলে ঘুম আসতে চায় না।

Image credits: unsplash

Kidney Health: কিডনি ভাল রাখতে রোজ রাতে পান করুন এই বিশেষ চা

পুরনো দিনের ছোঁয়া, আধুনিক কানের দুলের এই ডিজাইনগুলি মন কাড়বে সবার

Makhana Benefits: মাখনা খেলে পাবেন ৭টি দারুণ স্বাস্থ্য উপকারিতা

Collar Neck Blouse: লেটেস্ট কলার নেক ডিজাইন, নজর শুধু আপনার দিকেই