চুল পড়া আটকাতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে কিছু বদল আনা জরুরি। দেখে নিন কোন ৯টি খাবার চুলকে গোড়া থেকে মজবুত করে তুলবে।
ডিমে প্রোটিন, বায়োটিন, সেলেনিয়াম ও ভিটামিন ডি ভরপুর থাকে। রোজকার ব্রেকফাস্টে দুটো সেদ্ধ ডিম খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে।
কারি পাতায় আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা-ক্যারোটিন থাকে। এটি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। আয়রন চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে।
পালং শাকে থাকা ভিটামিন সি চুলের গোড়ার চারপাশে কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এছাড়া এটি শরীরে আয়রন শোষণ ক্ষমতাও বাড়ায়।
আমলকি ভিটামিন সি-এর একটি প্রাকৃতিক উৎস। এতে থাকা ভিটামিন সি স্বাস্থ্যকর চুল গজাতে দারুণভাবে সাহায্য করে।
পিনাট বাটারে বায়োটিন, প্রোটিন এবং ভিটামিন ই থাকে। এই সব উপাদান চুলকে ভেতর থেকে স্বাস্থ্যকর ও মজবুত করে তোলে।
তিলে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই উপাদানগুলি চুলের বৃদ্ধি দ্রুত করতে সাহায্য করে।
দইয়ে প্রোটিন, ভিটামিন বি৫ এবং প্রোবায়োটিকস থাকে। ভিটামিন বি৫ মাথার তালুতে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে।
মিষ্টি আলুতে ভিটামিন এ থাকে। এটি স্ক্যাল্পে প্রাকৃতিক তেল তৈরি করতে সাহায্য করে। ফলে চুল শুকিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া প্রতিরোধ করা যায়।
Bangle Designs: হাতে পরলেই কামাল! দেখুন চোখধাঁধানো সব চুড়ির ডিজাইন
Kitchen Vastu: রান্নাঘরে রাতে এই ৩টি কাজ করুন, ফিরবে আর্থিক ভাগ্য!
নক্সা মিলিয়ে কিনুন মঙ্গলসূত্র আর ব্রেসলেট, রইল লেটেস্ট ডিজাইন
Pineapple Benefits: আনারস খেলে পাবেন ৬টি দারুণ স্বাস্থ্য উপকারিতা