শাড়ির সঙ্গে ব্লাউজের ডিজাইন মানানসই না হলে পুরো সাজটাই মাটি। তাই ব্লাউজের গলার ডিজাইনে বিশেষ নজর দেওয়া জরুরি। দেখে নিন কয়েকটি ট্রেন্ডিং ডিজাইন।
প্লেইন কাপড়ের ব্লাউজে ডিপ ভি-নেকলাইন দারুণ লাগে। এটি আপনাকে একটি স্টাইলিশ লুক দেবে। এই ডিজাইনটি বানানোও খুব সহজ।
হল্টার নেক ব্লাউজ সাধারণ শাড়িকেও একটা মডার্ন লুক দেয়। এই ধরনের ব্লাউজ পরলে গলায় আলাদা করে কোনও গয়না পরার দরকার হয় না।
যারা ক্লাসি লুক পছন্দ করেন, তাদের জন্য ক্লোজড নেক ব্লাউজ একটি দারুণ অপশন। গলার কাছে শাড়ির বর্ডার দিয়ে ডিজাইন করালে আপনাকে আরও সুন্দর দেখাবে।
এম্ব্রয়ডারি কাজ করা এই জিরো নেক ব্লাউজ আপনাকে সিম্পল অথচ স্টাইলিশ লুক দেবে। ফুল স্লিভস আর কনট্রাস্ট রঙের শাড়ির সঙ্গে পরলে আপনার লুক জমে যাবে।
বাটনসহ কলার নেক ব্লাউজ পরলে দেখতে খুব সুন্দর লাগে। কর্মরত মহিলাদের জন্য এই স্টাইলের ব্লাউজ একেবারে পারফেক্ট।
স্লিভলেস, স্কোয়্যার শেপের নেক ব্লাউজ আপনাকে একটি মডার্ন লুক দেবে। আজকের প্রজন্মের মেয়েদের জন্য এই প্যাটার্নের ব্লাউজ একেবারে সুপারহিট।
Rosemary for Hair: চুল লম্বা করতে রোজমেরি ব্যবহার করেন?
Serotonin Foods: মনখারাপ? সেরোটোনিন বাড়িয়ে মুড ভাল করবে এই ৭টি খাবার
Skirts: এই ডিজাইনার স্কার্ট পরলে আপনাকে দেখাবে আরও সুন্দর, একবার ট্রাই করে দেখুন!
বর্ষায় পেটের স্বাস্থ্য ভাল রাখতে অবশ্যই পান করুন এই ৬টি পানীয়