Bangla

হঠাৎ ওজন কমে যাওয়া কি ক্যান্সারের লক্ষণ?

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনও কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমে যাওয়া কোলোরেক্টাল ক্যান্সারের একটি বড় লক্ষণ হতে পারে।

Bangla

কোলোরেক্টাল ক্যান্সারের আসলে কী?

কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হলে শরীর রোগের সঙ্গে লড়াই করার চেষ্টা করে। অনেক সময় টিউমার স্বাভাবিক হজম এবং পুষ্টি শোষণে বাধা দেয়। এই কারণেও ওজন কমতে পারে।
Image credits: Getty
Bangla

পেট ফাঁপা বা পেটে ব্যথাকে অবহেলা করবেন না

মাঝেমাঝে পেট ফাঁপা বা পেটে ব্যথা হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই সমস্যা যদি সপ্তাহের পর সপ্তাহ ধরে চলতে থাকে, তবে তা উপেক্ষা করা উচিত নয়। এটিও কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণ হতে পারে।

Image credits: Getty
Bangla

একটানা কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার সমস্যা

চিকিৎসকরা বলছেন, একটানা কোষ্ঠকাঠিন্য বা ক্রমাগত পেট ফাঁপার সমস্যা হজমতন্ত্রের কোনও বড় রোগের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। এর জন্য ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি।
Image credits: Getty
Bangla

কোলন ক্যান্সারের প্রধান লক্ষণগুলি কী কী?

কোলন ক্যান্সারের হল বৃহদন্ত্র বা মলাশয়ের ক্যানসার। একটানা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, মলের সঙ্গে রক্ত, পেটে ব্যথা এবং কোনও কারণ ছাড়া ওজন কমে যাওয়া এর প্রধান লক্ষণ।

Image credits: social media
Bangla

কখন ঝুঁকি বাড়ে? রোগ নির্ণয় কীভাবে সম্ভব?

সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি। কোলোনোস্কোপির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে সম্পূর্ণ চিকিৎসা সম্ভব।

Image credits: Getty
Bangla

লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না

অনেক সময় গ্যাস, অ্যাসিডিটি বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS)-এর মতো সাধারণ হজমের সমস্যার সঙ্গে এর লক্ষণগুলো মিলে যায়। এই কারণেই রোগ নির্ণয়ে দেরি হয়ে যায়।
Image credits: Getty

Weight Loss: মধু খেলে কি সত্যিই ওজন কমে? জানুন আসল সত্যিটা

Rajasthani Earrings: রাজস্থানী কানের ৭ ডিজাইন, দেবে রাজকীয় আভিজাত্য

গরমে শরীর ঠান্ডা রাখতে ডায়েটে রাখুন এই ৭টি ফল, রইল তালিকা

One Gram Gold: কম বাজেটে সেরা ডিজাইন, ১ গ্রাম সোনায় ৭টি দারুণ লকেট