সুস্থ থাকতে এবং ইমিউনিটি বাড়াতে ভিটামিন সি খুবই দরকারি। প্রতিদিনের ডায়েটে এই ৭টি খাবার রাখলে ভিটামিন সি-এর ঘাটতি সহজেই দূর হবে।
অনেকেই হয়ত জানেন না, কমলালেবুর চেয়েও পেয়ারায় অনেক বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। তাই রোজ একটা করে পেয়ারা খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
ভিটামিন সি-এর অন্যতম সেরা উৎস হলো আমলকী। মাঝারি মাপের একটি আমলকীতে প্রায় ২৫০ থেকে ৩০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে।
কমলালেবু, পাতিলেবু এবং আঙুরের মতো টকজাতীয় ফল ভিটামিন সি-এর দারুণ উৎস। মাঝারি মাপের একটি কমলালেবু প্রায় ৭০ মিলিগ্রাম ভিটামিন সি জোগায়।
হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেঁপে খুব ভালো কাজ করে। এক কাপ বা প্রায় ১৪৫ গ্রাম পেঁপেতে ৮৮.৩ মিলিগ্রাম ভিটামিন সি থাকে।
Dark Circles Home Remedies: চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার ৬টি সহজ উপায়
Dark Circles: চোখের নিচের কালো দাগ দূর করার সহজ ঘরোয়া উপায়
আজকের প্রজন্মের মেয়েদের পছন্দের ট্রেন্ডি কুর্তা সেট!
Curd Health Benefits: রোজ টক দই খেলে কী কী উপকার পাবেন?