Bangla

সকালের জলখাবারে ওটস

সকালের জলখাবারে ওটস খাওয়ার অভ্যাস করুন। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
Bangla

অনেক স্বাস্থ্যগুণে ভরপুর

ব্রেকফাস্টে ওটস রাখলে অনেক স্বাস্থ্যগুণ পাওয়া যায়। দুধ দিয়ে ওটস খেতে পারেন, বা ওটসের প্যান কেক বা ধোসার মতো পদও বানিয়ে নিতে পারেন।

Image credits: Getty
Bangla

ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে

ওটসে প্রচুর জরুরি ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই সব উপাদান রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

কোলেস্টেরল কমায়

ওটসে থাকা বিটা-গ্লুকান LDL অর্থাৎ ‘খারাপ’ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। নিয়মিত ওটসের ফাইবার খেলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমে যায়।
Image credits: Freepik
Bangla

টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে

ওটসের গ্লাইসেমিক ইনডেক্স বেশ কম। তাই এটি টাইপ ২ ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে।
Image credits: Freepik
Bangla

খিদে নিয়ন্ত্রণে রাখে

ওটসে ফাইবার আর প্রোটিন একসঙ্গে থাকায় এটি অনেকক্ষণ পেট ভরা রাখে। ফলে বারে বারে খিদে পাওয়ার সমস্যা কমে যায়।
Image credits: Getty
Bangla

কোষ্ঠকাঠিন্য দূর করে

ওটসে দ্রবণীয় এবং অদ্রবণীয়, দুই ধরনের ফাইবারই থাকে। এর মধ্যে থাকা বিটা-গ্লুকান একটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূরে রাখে।
Image credits: Getty

Hair Care: চুল প্রাকৃতিকভাবে মজবুত করে, ডায়েটে রাখুন এই ৬টি খাবার

Kids Growth: বাচ্চাদের দ্রুত বেড়ে ওঠার জন্য পাতে দিন এই ৬টি সুপারফুড

এনগেজমেন্টের জন্য আংটির ৬ দারুণ ডিজাইন, যা হাতের সৌন্দর্য দ্বিগুণ করবে

Banana Benefits: রোজ একটা করে কলা খান? জেনে নিন এর অসাধারণ গুণ