বর্তমানের কর্মব্যস্ত জীবনে অনেক মহিলাই নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না। কিন্তু ফিট থাকতে হলে প্রতি বছর মহিলাদের অন্তত ৬টি মেডিক্যাল টেস্ট করানো ভীষণ জরুরি।
Lifestyle Nov 17 2026
Author: Subhankar Das Image Credits:Getty
Bangla
১. প্যাপ স্মিয়ার টেস্ট
এই পরীক্ষার সাহায্যে সার্ভাইকাল ক্যানসার বা জরায়ুমুখের ক্যানসার ধরা পড়ে। ২১ থেকে ৬৫ বছর বয়সি মহিলাদের প্রতি তিন বছর অন্তর এই পরীক্ষা করানো উচিত।
Image credits: Getty
Bangla
২. ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং
মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যানসারের সমস্যা সবথেকে বেশি দেখা যায়। মাসে একবার অন্তত নিজে ব্রেস্ট পরীক্ষা করে দেখা উচিত।
Image credits: Getty
Bangla
৩. থাইরয়েড টেস্ট
থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরে মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। মহিলাদের মধ্যে থাইরয়েডের সমস্যা খুবই সাধারণ। এই পরীক্ষার মাধ্যমে থাইরয়েড হরমোনের মাত্রা জানা যায়।
Image credits: Twitter
Bangla
৪. ব্লাড সুগার টেস্ট
ডায়াবেটিস একটি গুরুতর রোগ, যা থেকে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ৪৫ বছর বয়সের পর থেকে মহিলাদের প্রতি তিন বছর অন্তর ব্লাড সুগার পরীক্ষা করানো প্রয়োজন।
Image credits: Getty
Bangla
৫. ব্লাড প্রেশার চেকআপ
উচ্চ রক্তচাপ থেকে হার্টের রোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যার ঝুঁকি বাড়ে। ১৮ বছর বয়সের পর থেকে মহিলাদের প্রতি বছর রক্তচাপ পরীক্ষা করানো দরকার।
Image credits: Pixabay
Bangla
৬. ভিটামিন বি১২ টেস্ট
মহিলাদের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি বেশি দেখা যায়, যা মারাত্মক সমস্যার কারণ হতে পারে। স্নায়ুতন্ত্র এবং হাড় মজবুত রাখতে ভিটামিন বি১২ অত্যন্ত জরুরি।