আগামী ১৪ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে গণেশ উৎসব শুরু হতে চলেছে। মহারাষ্ট্রে এই উৎসব ঘিরে সবচেয়ে বেশি উন্মাদনা চোখে পড়ে।
লালবাগ এলাকার গণেশ টকিজের কাছে ছোট ছোট গণেশ মূর্তি এসে গিয়েছে। নিজের বাড়িতে বাপ্পাকে নিয়ে যাওয়ার জন্য রোজ বহু ভক্ত এই এলাকায় ভিড় করছেন।
এই জায়গায় আপনি গণেশের একটির থেকে আরেকটি সুন্দর ও নিখুঁত মূর্তি কিনতে পারবেন। প্রত্যেকটি মূর্তিই যেন একে অপরকে টেক্কা দিচ্ছে।
সাদা পীতাম্বর পরা, এক হাতে লাড্ডু নিয়ে বসে থাকা এই গণেশ মূর্তিটি দেখতে খুবই মিষ্টি। দেখলেই মন ভরে যায়।
এখানে আপনি নন্দীর সঙ্গে বাল গণেশের এই বিশেষ মূর্তিটিও কিনতে পারবেন। এটি বেশ জনপ্রিয় একটি ডিজাইন।
গণপতি বাপ্পার বাহন হল ইঁদুর। এখানে আপনি বাহনের সঙ্গে বাপ্পার এই বিশেষ মূর্তিটিও কিনতে পারবেন।
বাপ্পার সবচেয়ে প্রিয় ভোগ হল মোদক। কারখানায় মোদক হাতে গণেশের এমন সুন্দর মূর্তি দেখতে পাবেন।
এক হাতে মোদক, অন্য হাতে আশীর্বাদ দিচ্ছেন গণেশ। এমন সুন্দর বাপ্পাকে আপনিও আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন।
White Aak Plant: এই গাছের পুজো করলে ২৪ ঘণ্টায় ভাগ্য ফেরে, জেনে নিন সেই আশ্চর্য উপায়!
Vastu Tips: এই জায়গায় নুন রাখবেন না একদম, কী বলছে বাস্তুশাস্ত্র?
বাচ্চার নজর লাগবে না, কানের পিছনে নয়, ২১ দিন এই জায়গায় কাজলের টিপ দিন!