এই একটা ভুলেই ফোনের ব্যাটারি শেষ! আপনিও রোজ করছেন না তো?
স্মার্টফোন এখন জীবনের অঙ্গ। কিন্তু চার্জ দেওয়ার সময় কিছু ভুলের কারণে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়। ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া তারই লক্ষণ।
Technology Jul 06 2026
Author: Subhankar Das Image Credits:Gemini
Bangla
সারারাত চার্জে বসিয়ে রাখা
অনেকেই রাতে ঘুমোনোর আগে ফোন চার্জে বসিয়ে দেন এবং সকালে খোলেন। এর ফলে ফোন ওভারহিটিং হয়, যা ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা কমিয়ে দেয়।
Image credits: stockPhoto
Bangla
একদম ০% পর্যন্ত ব্যবহার, ১০০% চার্জ
ফোন একেবারে সুইচ অফ না হওয়া পর্যন্ত ব্যবহার করা ঠিক নয়। এতে লিথিয়াম-আয়ন ব্যাটারির ওপর মারাত্মক চাপ পড়ে। ব্যাটারি লেভেল সবসময় ২০% থেকে ৮০%-এর মধ্যে রাখা উচিত।
Image credits: Our own
Bangla
চার্জে বসিয়ে গেম খেলা বা কথা বলা
ফোন চার্জে বসিয়ে গেম খেললে বা কথা বললে প্রসেসর এবং ব্যাটারি, দুটোই গরম হয়ে যায়। এর ফলে ফোন হ্যাং করতে পারে এবং ব্যাটারির ক্ষতি হয়।
Image credits: Getty
Bangla
নকল বা সস্তার চার্জার ব্যবহার
ফোনের আসল চার্জার খারাপ হয়ে গেলে অনেকেই কম দামে লোকাল চার্জার কেনেন। এই চার্জারগুলো ফোনকে সঠিক ভোল্টেজ দিতে পারে না, ফলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়।
Image credits: freepik
Bangla
আপনার ফোনের সুরক্ষা আপনারই হাতে
এই চারটি ছোট ভুল শুধরে নিলেই আপনার স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন নতুনের মতো কাজ করবে। মনে রাখবেন, আপনার ফোনের সুরক্ষা আপনার হাতেই।