জানেন কি, রাশি অনুযায়ী বাবা-মা হিসাবে আপনি কেমন

Indrani Mukherjee |  
Published : Jul 06, 2019, 11:55 AM ISTUpdated : Jul 06, 2019, 12:30 PM IST
জানেন কি, রাশি অনুযায়ী বাবা-মা হিসাবে আপনি কেমন

সংক্ষিপ্ত

রাশি বলে দিতে পারে একজন মানুষ কেমন প্রকৃতির হতে পারেন এবার জেনে নিন রাশি অনুযায়ী মা-বাবা হিসাবে আপনি কেমন সন্তান প্রতিপালনে আপনি কেমন, তা জেনে নিন আপনার রাশি থেকে

রাশি হিসাবে কে কেমন স্ত্রী বা স্বামী, প্রেমিক বা প্রেমিকা-এই নিয়ে তো বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু জানেন কী, রাশি অনুযায়ী বাবা কিংবা মা হিসাবে আপনি কেমন।

  • মেষ- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসাবে সন্তানকে যেকোনও কাজে উৎসাহ দিয়ে থাকেন।তবে কম বয়সে বাবা-মা হলে সন্তানের দুষ্টুমি সহ্য না করতে পেরে একটু অধৈর্য হয়ে উঠতে পারেন। এই রাশির মায়েরা অন্য সব কাজের থেকে সন্তানের জন্য বেশি সময় ব্যয় করে থাকেন।
  • বৃষ - এই রাশির জাতক-জাতিকারা শৈশবে তাঁরা নিজেরা যে সুযোগ-সুবিধা পাননি, নিজের সন্তানকে সেই সবকিছু দেওয়ার চেষ্টা করেন। অভিভাবক হিসাবে এরা নিয়ম-শৃঙ্খলার দিক থেকে একটু কড়া হয়ে থাকেন।
  • মিথুন- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে অত্যন্ত সুবিবেচক। সন্তানের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হয় এই রাশির জাতক-জাতিকাদের। সন্তানরাও নিজের বাবা-মা'র মন খুব ভাল বুঝতে পারেন।
  • কর্কট -এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে অসাধারণ। তবে মাঝে মাঝে অতিরিক্ত নজরদারি করে থাকেন এরা। তবে সন্তানদেরকে স্বাধীনতা দেওয়াও প্রয়োজন।
  • সিংহ -এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে সন্তানের জন্য শিক্ষামূলক কাজে উৎসাহী। এরা সন্তানদের উৎসাহ দিতে ভালোবাসেন কিন্তু কখনও কখনও নিজেদের অচরিতার্থ প্রত্যাশা অন্য়ের ওপর চাপিয়ে দিতে ভালবাসেন।
  • কন্যা- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে পরিবার পরিকল্পনায় বিশ্বাসী হয়ে থাকে। এরা সন্তানকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবরকম চেষ্টা করে থাকেন।
  • তুলা- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে সন্তানের প্রতি একেবারেই কঠোর মনোভাব রাখেন না। তবে নিজের সন্তানকে সামাজিক মূল্যবোধ-র শিক্ষা দিতে কোনও চেষ্টাই বাকি রাখেন না।

  • বৃশ্চিক- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে একটু বেশিই কঠোর এবং মেজাজি প্রকৃতির। খুব ছোট-খাটো বিষয়েও এরা সন্তানের প্রতি অধৈর্য হয়ে পড়েন। সন্তানের ভাল চেয়ে কঠোর হলেও কিছু কিছু ক্ষেত্রে তাকে ছাড় দেওয়া উচিত।
  • ধনু- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে একটু মিশ্র প্রকৃতির। সন্তান দোষ করলে যেমন বকা দেন তেমনই সন্তানের ভাল হলে তার প্রশংসাও করেন।
  • মকর - এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে সন্তানের জন্য নিজের কর্মক্ষেত্র থেকে সরে আসতে পছন্দ করেন না। আর সেই কারণেই সন্তানের সঙ্গে মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে থাকেন। 
  • কুম্ভ- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে সন্তানের প্রতি অত্যন্ত ধৈর্যশীল প্রকৃতির হয়ে থাকেন। সন্তানদের সব বিষয়েই উৎসাহ করতে পছন্দ করেন। 
  • মীন- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে খুবই ভাল। শিশুসুলভ মানসিকতা থাকার জন্য অভিভাবক হিসেবে এরা সন্তানের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারেন।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

ঠাকুরকে কাটা ফল দেন? শাস্ত্র বলছে এই নিয়ম না মানলে পুজোই হবে না
Love Horoscope in Bengali: সম্পর্ক নিয়ে আপনার মানসিক চাপ অনেক কমে যাবে! দেখে নিন সঙ্গেআপনার আজকের প্রেমের রাশিফল