কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা, কেমন যাবে আজ সারাদিন-জেনে নিন আজকের রাশিফল

Published : May 24, 2019, 10:35 AM IST
কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা, কেমন যাবে আজ সারাদিন-জেনে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কেমন যাবে আজকের দিন কোন পেশায় আসবে সাফল্য কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা

  • মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল)- একদিকে যেমন ব্যবসায়-বাণিজ্য থেকে আয়ের সুযোগ রয়েছে, তেমনই ঋণের সম্ভাবনা রয়েছে। আজকে ব্যাঙ্কে ঋণ সংক্রান্ত জটিলতা দিতে পারে। আজ রাস্তাঘাটে সাবধানে চলা-ফেরা করুন। আজকের দিনে শেয়ার বাজারে লগ্নি না করাই ভাল। 
  • বৃষ রাশি (২১ এপ্রিল – ২১ মে)- কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। কোনো মূল্যবান কাগজ হারিয়ে যেতে পারে, সেই বিষয়ে সচেতন থাকুন। ব্যবসা-বাণিজ্যে রোজগার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। 
  • মিথুন রাশি (২২ মে – ২১ জুন)- আজকের দিনে প্রেমে কিছু সাফল্য আশা করতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকতে হতে পারে। পরীক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা বৃদ্ধি পেতে পারে। শরীর-স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। কর্মস্থলে কোনো জটিলতায় ভুগতে পারেন। সহকর্মীদের সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে।
  • কর্কট রাশি (২২ জুন – ২২ জুলাই)- পারিবারিক কাজে শুভ যোগ রয়েছে। গৃহস্থলী বা গৃহ সংস্কারের কাজে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। বাড়িতে কোনো আত্মীয়ের সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি খুবই শুভ। আজকে কারওর প্রেমে পড়তে পারেন। শিল্পী ও কলাকুশলীরা নতুন কাজের সুযোগ পেতে পারেন।
  • সিংহ রাশি (২৩ জুলাই – ২৩ আগস্ট)- বিদেশে চাকরির শুভ যোগ রয়েছে। সাংবাদিক ও প্রকাশকদের আয় রোজগার বৃদ্ধির যোগ রয়েছে। বিকেলের দিকে যানবাহন ক্রয় করার যোগ। আজকে মনের আশা পূরণ হতে পারে। 
  • কন্যা রাশি (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)- খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ভালো রোজগারের সুযোগ রয়েছে। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা-বিপত্তি দেখা দেবে। ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ। সাহিত্যিক ও প্রকাশকরা নগদ অর্থ পেতে পারেন।
  • তুলা রাশি (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- আজকের দিনে দাম্পত্য সুখ-শান্তি বৃদ্ধি পাবে। শরীর-স্বাস্থ্য ভালো যাবে। রেস্টুরেন্ট ও ফাস্টফুডের ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন।
  • বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- জীবিকার জন্য বিদেশ যেতে হতে পারে। কোনও বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিতে হতে পারে। আজ বিকালের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি ব্যহত হতে পারে আজ।
  • ধনু রাশি (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)- চাকুরিজীবী ও ব্যবসায়ীদের ভালো আয় রোজগারের যোগ রয়েছে। শিক্ষার প্রয়োজনে শিক্ষার্থীদের বিদেশ যেতে হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো রোজগার করতে পারবেন।
  • মকর রাশি (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)- কর্মস্থলে সকালের দিকে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন। সাংগঠনিক ও রাজনৈতিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হতে পারে। বড় ভাই-বোনের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। পরিবহণ ব্যবসায় লাভের যোগ প্রবল।
  • কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)- ভাগ্যের উন্নতির সুযোগ পাবেন আজ। জীবিকার জন্য বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের শুভ যোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে চাকরির যোগ রয়েছে। কর্মস্থলে কোনো ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।
  • মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) পাওনাদারের আগমণে কিছু টাকা দিতে বাধ্য হতে পারেন। রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করুন। চিকিৎসক ও ওষুধ বিক্রেতাদের ভালো রোজগার হবে আজ। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার শুভযোগ রয়েছে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীকে মনের কথা বলার সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!