সপ্তাহের প্রথমদিনে কী সহায় হবেন ভাগ্যলক্ষী, কী বলছে আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jun 10, 2019, 09:22 AM IST
সপ্তাহের প্রথমদিনে কী সহায় হবেন ভাগ্যলক্ষী, কী বলছে আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে আজকের রাশিফল

  • মেষ- আজ ব্যবসা ও কর্মক্ষেত্রে জটিলতার আশঙ্কা দেখা যাচ্ছে। হিসাবপত্রে ব্যবসার অংশীদারের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের যোগ আছে। যাত্রাযোগে কিছু বাধা আছে। শারীরিক সমস্যা ভোগাতে পারে আজ। 
  • বৃষ- আজ ব্যবসায়িকক্ষেত্রে যাবতীয় সমস্যার সমাধান হতে পারে। তবে সাংসারিক দিক থেকে সমস্যার যোগ আছে। বন্ধুর সাহায্যে শত্রুর মোকাবিলা করতে পারবেন আজ। আজকের দিনে কোনও শুভ কাজ না করাই ভাল। বাধা আসতে পারে। প্রেম ও যাত্রাযোগ শুভ।
  • মিথুন- আজ কাজকর্মে বাধা আসতে পারে। যাত্রাযোগ শুভ। শিক্ষার্থীদের বিদেশযাত্রার বিশেষ সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বিবাদ-বিতর্ক যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। প্রেমযোগ ক্ষীণ। খরচ বাড়তে পারে আজ।
  • কর্কট- পাওনা টাকা এবং সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনাকে আনন্দ দেবে। পরিবার নিয়ে চিন্তা বাড়াবে। প্রেমে বাধা রয়েছে আজ। দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে আজ। যাত্রাযোগ শুভ।
  • সিংহ- তর্কাতর্কির জেরে কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে যা যা করণীয় করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে অশান্তির আবহ দেখা দিতে পারে আজ। প্রেমযোগে বাধা আছে। যাত্রাযোগ শুভ।
  • কন্যা- কর্মস্থল ও ব্যবসাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ কোনও সামাজিক কাজে অংশ নিতে পেরে মানসিক তৃপ্তি পাবেন। আজকের দিনে কোনও দূরবর্তী স্থানে যাত্রাযোগ শুভ।
  • তুলা- সহকর্মী বা কোনও বন্ধুর সহায়তায় কর্মক্ষেত্রে সঙ্কটের অবসান হতে পারে আজ। অসাধু মানুষের কবলে পড়ে অার্থিক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমে আঘাত আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেবে।।
  • বৃশ্চিক- শিক্ষাক্ষেত্রে সন্তানের কৃতিত্ব আপনাকে আনন্দ দেবে। গুরুজনের শারীরিক কষ্ট আপনাকে যন্ত্রণা দেবে। আজ আপনার বলা কোনও অপ্রিয় সত্য কথায় আপনার নিকট আত্মীয় বা বন্ধু আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। প্রেমার জন্য আজকের দিনটি শুভ।
  • ধনু- আনেকদিনের ফেলে রাখা কাজ শেষ হবে আজ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। অতিরিক্ত সরলতার জন্য আপনাকে ফাঁসিয়ে ক্ষতি করতে পারে কেউ। প্রেমযোগ নেই। যাত্রাযোগ শুভ।
  • মকর- কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আজ। পারিবারিক দায়িত্ব পালন নিয়ে সংসারের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। তুচ্ছ কারণে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। প্রেমযোগ আজ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।
  • কুম্ভ- সমস্ত বাধা পেরিয়ে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন আজ। বাণিজ্যক্ষেত্রে লাভের মুখ দেখবেন। আজ নিজের বুদ্ধি কাজে লাগান, তাহলেই কার্যোদ্ধার করতে পারবেন। যাত্রাযোগে বাধা আছে। শখ-শৌখিনতায় ব্যয় বৃদ্ধি হবে। প্রেমযোগ শুভ।
  • মীন- আজ পারিবারে শান্তি বজায় থাকবে। অন্যমনস্কতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। আজ কোনও শুভ কাজে হাত লাগান, সাফল্য মিলবেই। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে শুভ যোগ আছে। আজ দূরবর্তী কোনও স্থানে ভ্রমণ করতে পারেন। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আপনি ব্যবসায় অগ্রগতি হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল