আগামী বছরে কেমন হবে কন্যা রাশির কর্মজীবন, জেনে নিন

Published : Dec 17, 2019, 10:20 AM IST
আগামী বছরে কেমন হবে কন্যা রাশির কর্মজীবন, জেনে নিন

সংক্ষিপ্ত

জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয় নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হয় রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- তুলা রাশির কতটা উন্নতি হবে এই মাসে, দেখে নিন

প্রতিটি মানুষেরই জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন। তবে এমন বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না। জ্যোতিষশাস্ত্রের মতে, ভাগ্য অনুযায়ী জীবনে নানা ঘটনা বা বিভিন্ন অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে। 

আরও পড়ুন- মঙ্গলবারের সারাদিন কেমন কাটবে, দেখে নিন আজকের রাশিফল

আমাদের জীবনে নানা ধরনের শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে তা জানা যায় এক মাত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে। রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হয় দেখে নেওয়া যাক। কন্যা রাশির এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। সেভাবেই আজ জেনে নেওয়া যাক, ২০২০ সালে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হবে।

আরও পড়ুন- নতুন বছরে কোন রাশির সঙ্গে সম্পর্ক পরিণতি পাবে, জেনে নিন

২০২০ সালে কন্যা রাশির জন্য খুব ভালো হবে বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে ক্যারিয়ারের জন্য এই রাশির নতুন বছর অত্যন্ত ভালো কাটবে বলে আশা করা যাচ্ছে। যদি ব্যবসা থাকে তবে নতুন বছরে ধীরে ধীরে ব্যবসার প্রসার ও বৃদ্ধি ঘটবে। নতুন বছরের ফেব্রুয়ারী মাসে আপনার চাকরীর পরিবর্তন করতে হতে পারে। যারা চাকরি করেন তারা জাতকরা ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো ফলাফল আশা করতে পারে। মার্চ মাস নাগাদ উচ্চপদস্থ কোনও ব্যক্তির থেকে কাজের বিষয়ে সাহায্য পাবেন। যা আপনার ক্যারিয়রের উন্নতিতে সাহায্য করবে। আগামী বছর পুরোওটাই আপনার পক্ষে থাকবে বলে আশা করা যাচ্ছে। বাকি পারিপার্শ্বিক কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা আপনার চাকরি ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারবে না। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল