নতুন বছরে কোন রং আপনার জীবনে প্রভাব ফেলবে, জেনে নিন

Published : Dec 12, 2019, 10:12 AM IST
নতুন বছরে কোন রং আপনার জীবনে প্রভাব ফেলবে, জেনে নিন

সংক্ষিপ্ত

জাতক বা জাতিকার রাশি তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে সাহায্য করে আমাদের জীবনে রং-এর গভীর প্রভাব রয়েছে  সফলতার একটা কারণ হতে পারে এই রং-এর প্রভাব নতুন বছরে কোন রাশির জন্য শুভ হবে কোন রং

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। তবে অনেকেই আছেন যারা এই শ্রাস্ত্রকে বিশ্বাস করেন না। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। একজন মানুষ সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তার রাশির বিষয়ে জ্ঞান থাকলে। 

আরও পড়ুন-এই দশকের শেষ পূর্ণিমা, কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ঠিক এই ভাবেই জ্যোতিষশাস্ত্র মতে, পছন্দের রং-এর বাইরেও আমাদের জীবনে রং-এর গভীর প্রভাব রয়েছে। সফলতার একটা কারণ হতে পারে এই রং-এর প্রভাব। আমাদের রং ভালো লাগুক বা না লাগুক এমন অনেক রং রয়েছে, যা আমাদের জীবনে ব্যপকভাবে প্রভাব ফেলে। রাশি অনুযায়ী নতুন বছরে কোন রং কোন রাশির জন্য শুভ ফল দেবে তা জেনে নেওয়া যাক-

মেষ— এই রাশির প্রিয় রং লাল হলেও, নতুন বছরে গোলাপি এদের জীবনে আনবে সুফল।
বৃষ— এই রাশির নীল, সবুজ, ময়ূরকন্ঠী নীল শুভ রং হলেও, প্রতি শুক্রবার গোলাপি রঙের পোশাক শুভ ফল দেবে।  
মিথুন— প্রতি বুধবার হাল্কা সবুজ গায়ে থাকালেই কেল্লাফতে।

আরও পড়ুন- কেমন কাটবে বৃহস্পতিবারের সারাদিন, দেখে নিন আজকের রাশিফল
কর্কট— এই রাশির মুক্তোর মত সাদা, আকাশি রং খুবই শুভ। তবে, প্রতি সোমবার শুধু সাদা পোশাক বদলে দিতে পারে ভাগ্য।
সিংহ— এই রাশির জন্য গাঢ় হলুদ, লাল এবং গাঢ় কমলা রং শুভ। তবে রবিবারে লাল রংয়ের পোশাক শুভ ফল দেবে।
কন্যা— এই রাশি কেবলমাত্র নীল, গোলাপি, হলুদ, বেগুনি রঙে মনোনিবেশ করুন। বুধবার পরুন সবুজ রঙের পোশাক।
তুলা— নতুন বছরে এই রাশির রয়্যাল ব্লু, গোলাপি এবং বেগুনি রং মঙ্গলের। শুক্রবার ক্রিম বা অফ-হোয়াইট রঙের পোশাক অত্যন্ত লাকি রং। 
বৃশ্চিক— এই রাশির জন্য ডার্ক গ্রে, গাঢ় লাল অথবা মেরুন রং শুভ। তবে মঙ্গলবার লাল রঙের পোশাক যে কোনও বাধা কাটাতে সাহায্য করবে।
ধনু— এই রাশির বেগুনির যে কোনও শেড শুভ। তবে বুধবার হলুদ রঙের পোশাক এদের জীবনে আনবে সুফল।
মকর— এই রাশি যে কোনও রঙের পোশাকই পরতে পারেন। তবে মনে রাখবেন শুধু শনিবার কালো পোশাক পরুন।
কুম্ভ— গাঢ় বেগুনি, ফ্লুরোসেন্ট গ্রিন, কালো এবং নীল রং এই রাশির পক্ষে খুব শুভ
মীন— বেগুনি, সি-গ্রিন খুবই ভাল রং। প্রতি বৃহস্পতিবার হাল্কা হলুদ গায়ে থাকলে উন্নতি হবে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল