জুলাই মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে, দেখে নিন

Published : Jul 09, 2020, 08:58 AM IST
জুলাই মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে, দেখে নিন

সংক্ষিপ্ত

ইংরেজি বছরের সপ্তম মাস জুলাই জুলিয়াস সিজার এর নাম অনুসারে এই মাসের নাম রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক জুলাই মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের সপ্তম মাস। এ মাসে মোট ৩১ দিন। রোমান সেনাপতি জুলিয়াস সিজার এ মাসে জন্মগ্রহণ করেছিলেন। তাই তার নামানুসারে এ মাসের নাম জুলাই রাখা হয়েছে। রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

জুলাই মাসে বৃশ্চিক রাশির ব্যবসায় নতুন চিন্তা ভাবনা করতে পারেন। নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান হবে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। এই মাসে বিলাসীতার জন্য খরচ বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। এই মাসে সঞ্চয় খুব কম হবে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন অতি বৃষ্টি, অনা বৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার সম্পর্ককে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল