অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, জেনে নিন

Published : Dec 03, 2020, 09:29 AM IST
অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, জেনে নিন

সংক্ষিপ্ত

অগ্রহায়ণ বাংলার নবম মাস এই মাসের আরেক নাম মার্গশীর্ষ রাশিচক্রের নবম রাশি ধনু অগ্রহায়ণ মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে

 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীণকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের নবম মাস হিসেবে ধরা হত। বাংলায় অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের নবম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে।  

আরও পড়ুন- বৃহস্পতিবারে ৪ রাশির উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ মাস। লোক সমাজে অগ্রহায়ণ মাসকে 'লক্ষ্মীর মাস' মনে করা হয়। এই কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মীপুজোর বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়। তবে জেনে নেওয়া যাক আগ্রহায়ণ মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ডিসেম্বর মাসের উৎসবের তালিকা, এক নজরে দেখে নিন তার দিনক্ষণ-সহ বিস্তারিত

অগ্রহায়ণ মাস ধনু রাশির কোনও কারণে মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। সমাজে কোনও উপকার করার জন্য সম্মান লাভ হতে পারে। এই মাসে ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। গুরুজনের জন্য কোনও কারণে খরচ বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় আসতে চলেছে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। উচ্চাকাঙ্খী কোনও মহিলার ফাঁদে পড়তে পারেন। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থ ব্যায়ের সম্ভাবনা বেশি! দেখে নিন আজকের আর্থিক রাশিফল