মেষ রাশির কতটা উন্নতি হবে আশ্বিন মাসে, দেখে নিন

Published : Sep 19, 2020, 08:58 AM IST
মেষ রাশির কতটা উন্নতি হবে আশ্বিন মাসে, দেখে নিন

সংক্ষিপ্ত

বাংলা বছরের ষষ্ঠ মাস আশ্বিন এই মাসেই শুরু হয় দূর্গা পুজা রাশিচক্রের প্রথম রাশি মেষ আশ্বিন মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

আশ্বিন বাংলা সনের ষষ্ঠ মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের সপ্তম মাস। শরতের সমাপ্তি। এই মাসের নামটি এসেছে অশ্বিনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। এরা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক আশ্বিন মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আশ্বিন মাসে মেষ রাশির স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। গুরুজনের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় আসতে চলেছে।  উচ্চাকাঙ্খী কোনও মহিলার ফাঁদে পড়তে পারেন। ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সমাজে কোনও উপকার করার জন্য সম্মান লাভ হতে পারে। কোনও কারনে মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। গুরুজনের জন্য কোনও কারণে খরচ বাড়তে পারে।

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Daily Astrology: এই রাশির জাতকদের জীবনে আসছে চরম সর্বনাশ! খারাপ সময়ের সূচনা হতে চলেছে শিঘ্রই
Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল