ধনু রাশির কতটা উন্নতি হবে আশ্বিন মাসে, দেখে নিন

Published : Sep 29, 2020, 08:46 AM IST
ধনু রাশির কতটা উন্নতি হবে আশ্বিন মাসে, দেখে নিন

সংক্ষিপ্ত

বাংলা বছরের ষষ্ঠ মাস আশ্বিন এই মাসেই শুরু হয় দূর্গা পুজা রাশিচক্রের নবম রাশি ধনু আশ্বিন মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে

আশ্বিন বাংলা সনের ষষ্ঠ মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের নবম মাস। শরতের সমাপ্তি। এই মাসের নামটি এসেছে অশ্বিনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়।তবে জেনে নেওয়া যাক আশ্বিন মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আশ্বিন মাসে ধনু রাশির সন্তানের কোনও কাজের জন্য অবাক হতে পারেন। বাবা-মায়ের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। সমাজে কোনও উপকার করার জন্য সম্মান লাভ হতে পারে। কোনও কারণে মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। এই মাসে স্ত্রীর কোনও কাজের জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। গুরুজনের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে ক্লান্তিভাব দেখা দিতে পারে। কাজের প্রতি অনিহা আসতে পারে। রাস্তায় একটু সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। সামাজিক কাজের জন্য এই মাসে সম্মান বাড়তে পারে। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল