কার্তিক মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, দেখে নিন

Published : Nov 03, 2020, 08:39 AM IST
কার্তিক মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

  বছরের সপ্তম মাস কার্তিক এই মাস থেকেই শুরু হয় হেমন্ত কাল রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ কার্তিক মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। এদিকে কার্তিক মাস বাংলা মাসের সপ্তম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শতাব্দের একাদশতম মাস। এই মাসেই হয় হেমন্ত ঋতুর শুরু। কার্তিক মাস নামটি এসেছে কৃত্তিকা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

আরও পড়ুন- মঙ্গলবারে ৬ রাশির আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, দেখে নিন আপনার রাশিফল

রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। অন্যায়ের বিরুদ্ধে কোনও রকম আপোস এরা একেবারেই পছন্দ করেন না। তবে অনেক সময় গ্রহদোষের ফলে এদের বিপথে চালিত হতে দেখা যায়। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি থাকলেও এরা পরবর্তী সময়ে সুখ ভোগ করে। এরা অত্যন্ত ধর্ম পরায়ণ। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের সপ্তম মাস কার্তিক সপ্তম রাশি কুম্ভ এর উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- কোন রাশির কেমন কাটবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

কার্তিক মাসে কুম্ভ রাশি নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর উদ্যোগ থাকলেও পারিপার্শ্বিক চাপের ফলে কাজে ব্যাঘাত ঘটবে। সময়ের কাজ সময়ে না করার জন্য ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। লেখকদের জন্য এই সময়টি খুব শুভ। গুরুজনের শারীরিক সমস্যার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এই মাসে কোনও কারণে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। বন্ধুর প্রতি বেশি উদারতার ফলে বিপদে পরতে হতে পারে। বিশ্বস্ত মানুষদের থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।  সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে। বিবাহিতদের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। আয়ের পরিমান হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে। মাসের শেষের দিকে মানসিক উদ্বেগের জন্য কাজের ক্ষতি হতে পারে।  
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Astrology for Marriage: নতুন বছরেই বাজবে বিয়ের সানাই! জানুন আপনার রাশি কী বলছে, এই মাসেই কি হতে পারে পাকা কথা?
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল