কার্তিক মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর, দেখে নিন

Published : Oct 31, 2020, 08:56 AM IST
কার্তিক মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের সপ্তম মাস কার্তিক এই মাস থেকেই শুরু হয় হেমন্ত কাল রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক কার্তিক মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। এদিকে কার্তিক মাস বাংলা মাসের সপ্তম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শতাব্দের অষ্টম মাস। এই মাসেই হয় হেমন্ত ঋতুর শুরু। কার্তিক মাস নামটি এসেছে কৃত্তিকা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

আরও পড়ুন- শনিবারে ৪ রাশির বদলে যেতে পারে ভাগ্য, দেখে নিন আপনার রাশিফল

রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের সপ্তম মাস কার্তিক সপ্তম রাশি বৃশ্চিক এর উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- কার্তিক মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, দেখে নিন

কার্তিক মাসে বৃশ্চিক রাশির সংসারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর সঙ্গে অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। কোনও সম্পত্তি লাভের সুযোগ মিলতে পারে। এই মাসে সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। রাজনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। এই মাসে সঞ্চয় খুব কম হবে। কোনও ভালো কাজের জন্য গৌরব বৃদ্ধি পেতে পারে।  

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল