বছরের চতুর্থ মাস এপ্রিল এই মাসেই শুরু হয় বাংলার নতুন একটি বছর রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ এপ্রিল মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে
রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি থাকলেও এরা পরবর্তী সময়ে সুখ ভোগ করে। এরা অত্যন্ত ধর্ম পরায়ণ। অন্যায়ের বিরুদ্ধে কোনও রকম আপোস এরা একেবারেই পছন্দ করেন না। তবে অনেক সময় গ্রহদোষের ফলে এদের বিপথে চালিত হতে দেখা যায়। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন।তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থতম মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
সুপ্ত অহংবোধ অবশ্যই ত্যাগ করুন। কোনও জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সময়ের কাজ সময়ে না করার জন্য ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন। শারীরিক কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে। মানসিক উদ্বেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনার মূল্যবান কিছু হারিয়ে যেতে পারে। এই মাসে ব্যবসার বিষয়ে খুব ভালো ফল পেতে পারেন। কোনও কারণে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। গুরুজনের শারীরিক সমস্যার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। গুরুজনদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। কর্মস্থলে কোনও কর্মীর সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে। আয়ের পরিমান হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে। বিশ্বস্ত মানুষদের থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও বিষয়ে অপরের থেকে সাহায্য চাইতে হতে পারে।
জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.