বৃশ্চিক রাশির মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, জেনে নিন আষাঢ় মাসে আর কোন দিকে কেমন প্রভাব ফেলবে

Published : Jun 23, 2020, 09:15 AM IST
বৃশ্চিক রাশির মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, জেনে নিন আষাঢ় মাসে আর কোন দিকে কেমন প্রভাব ফেলবে

সংক্ষিপ্ত

বাংলা সনের তৃতীয় মাস আষাঢ় বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক আষাঢ় মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে

আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের অষ্টম মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক।  এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক আষাঢ় মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আষাঢ় মাসে বৃশ্চিক রাশি ব্যবসায় নতুন চিন্তা ভাবনা করতে পারেন। নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান হবে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। এই মাসে বিলাসীতার জন্য খরচ বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। এই মাসে সঞ্চয় খুব কম হবে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে।  

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Zodiac Sign: মেষ থেকে তুলা, কোন রাশির মানুষ কিসে মানসিক শান্তি পায়
Love Horoscope in Bengali: আপনার আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল