অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর, দেখে নিন

Published : Aug 09, 2020, 08:56 AM IST
অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের অষ্টম মাস অগাষ্ট এই মাসে বাংলায় থাকে ভরা বর্ষা রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক অগাষ্ট মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক বছরের অষ্টম মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

অগাষ্ট মাস বৃশ্চিক রাশির  সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই মাসে বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। সংসারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর সঙ্গে অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। কোনও ভালো কাজের জন্য গৌরব বৃদ্ধি পেতে পারে। এই মাসে সঞ্চয় খুব কম হবে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। কোনও সম্পত্তি লাভের সুযোগ মিলতে পারে। রাজনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল