বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, দেখে নিন

Published : Apr 29, 2020, 09:06 AM IST
বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বৈশাখ বাংলার বছরের প্রথম মাস এই মাস গ্রীষ্মের আগমনী বার্তা দেয় রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ বৈশাখ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

গ্রেগরীয় বর্ষপঞ্জির এপ্রিল মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। পাশাপাশি রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি থাকলেও এরা পরবর্তী সময়ে সুখ ভোগ করে। এরা অত্যন্ত ধর্ম পরায়ণ। অন্যায়ের বিরুদ্ধে কোনও রকম আপোস এরা একেবারেই পছন্দ করেন না। তবে অনেক সময় গ্রহদোষের ফলে এদের বিপথে চালিত হতে দেখা যায়। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ধনু রাশির আজ আয়ের ভাগ্য ভাল, দেখে নিন আপনার রাশিফল

কাছের মানুষদের থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আসতে চলেছে। কোনও জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।  বাড়িতে খুব প্রয়োজনে কোনও অতিথি আসতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। আয়ের পরিমান হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে। প্রচুর উদ্যোগ থাকলেও পারিপার্শ্বিক চাপের ফলে কাজে ব্যাঘাত ঘটবে। গুরুজনের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। এই মাসে ব্যবসার বিষয়ে ভাল ফল পাবেন। বন্ধুর সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদের আশঙ্কা রয়েছে। 

আরও পড়ুন- পুজোর পান দিয়ে ফেরান অর্থভাগ্য, কাজে লাগান এই টোটকা

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আপনি ব্যবসায় অগ্রগতি হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল