বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, দেখে নিন

Published : Apr 18, 2020, 08:50 AM IST
বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বৈশাখ বাংলার বছরের প্রথম মাস এই মাস গ্রীষ্মের আগমনী বার্তা দেয় রাশিচক্রের প্রথম রাশি মেষ বৈশাখ মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

গ্রেগরীয় বর্ষপঞ্জির এপ্রিল মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। পাশাপাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। এরা অত্যন্ত বন্ধুবৎসল। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- তুলা রাশির আজ সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে, দেখে নিন আপনার রাশিফল

এই মাসে মেষ রাশির বিবাহিত জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে, তবে আপনি চাইলে তা সহজেই সামলে নিতে পারবেন। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। এই মাসে আঘাত লাগার আশঙ্কা রয়েছে, তাই সাবধানে চলাফেরা করুন। অপর কাউকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন। বাড়িতে নতুন অতিথি আসার যোগ রয়েছে। মাসের প্রথম দিকে শারীরিক সমস্যা ও তার জন্য ব্যয় হতে পারে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য সামান্য আইনি ঝামেলা থাকলেও তা দ্রুত মিটে যাবে। কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও অশান্তি মিটে যেতে পারে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। অতিরিক্ত আয় করার জন্য বিপদে পড়তে হতে পারে। বেকারদের নতুন কোনও কাজের সুযোগ মিলতে পারে। সন্তানের বিষয়ে আপনি কোনও সিদ্ধান্ত এই মাসে নিতে পারবেন না। 

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Astrology for Marriage: নতুন বছরেই বাজবে বিয়ের সানাই! জানুন আপনার রাশি কী বলছে, এই মাসেই কি হতে পারে পাকা কথা?
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল