বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, দেখে নিন

Published : Apr 23, 2020, 08:58 AM IST
বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বৈশাখ বাংলার বছরের প্রথম মাস এই মাস গ্রীষ্মের আগমনী বার্তা দেয় রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা বৈশাখ মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

গ্রেগরীয় বর্ষপঞ্জির এপ্রিল মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- মকর রাশির আর্থিক সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন আপনার রাশিফল

ব্যবসায় আয় বৃদ্ধির যোগ রয়েছে। কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে জয়ী হতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। আয়ের ভাগ্য ভালো থাকলেও পাশাপাশি ব্যয়ের যোগও রয়েছে। প্রেমের দিকে সম্পর্ক ভালো থাকবে।  এই মাসে রাজনৈতিক নেতাদের কোনও রকম যোগাযোগ আসতে পারে। বাড়িতে সাহায্যের জন্য অতিথি আসার যোগ রয়েছে। মানসিক কষ্টে ভুগতে হতে পারে। শত্রুর দ্বারা খারাপ কিছু ঘটতে পারে।  শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল