চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, দেখে নিন

Published : Mar 21, 2020, 10:18 AM IST
চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

চৈত্র বাংলার দ্বাদশতম মাস এই মাসেই শেষ হয় বাংলা বছরের রাশিচক্রের প্রথম রাশি মেষ চৈত্র  মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- বাস্তুমতে ঘরের এই কোণায় রাখুন বস্তুটি, আর ভাগ্য পরিবর্তনটা বুঝুন নিজেই

আবার চৈত্র মাস বাংলা মাসের দ্বাদশ মাস। এই মাসেই শেষ হয় বাংলার বছরের। চৈত্র মাস বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ মাস। বাংলার চৈত্র মাস  বাংলা শকাব্দের শেষ মাস। পাশাপাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক চৈত্র মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- শনিবার সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

বাড়িতে নতুন অতিথি আসার যোগ রয়েছে। এই মাসে ব্যবসার উন্নতির যোগ রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। মনের মানুষের থেকে খারাপ ব্যবহারের জন্য মানসিক কষ্ট পেতে হতে পারেন। কর্মস্থানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা বজায় থাকবে। বেকারদের নতুন কোনও কাজের সুযোগ মিলতে পারে। অতিরিক্ত আয় করার জন্য বিপদে পড়তে হতে পারে। বাড়িতে অতিথি আসার জন্য খরচ বৃদ্ধি পাবে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য সামান্য আইনি ঝামেলা থাকলেও তা দ্রুত মিটে যাবে। বিবাহিত জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে, তবে আপনি চাইলে তা সহজেই সামলে নিতে পারবেন। 

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার সম্পর্ককে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল