চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, দেখে নিন

Published : Mar 29, 2020, 08:55 AM IST
চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

চৈত্র বাংলার দ্বাদশতম মাস এই মাসেই শেষ হয় বাংলা বছরের রাশিচক্রের সপ্তম রাশি তুলা চৈত্র মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- রবিবার কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

চৈত্র মাস বাংলা মাসের দ্বাদশ মাস। এই মাসেই শেষ হয় বাংলার বছরের। চৈত্র মাস বাংলা সনের দ্বাদশ মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ মাস। বাংলার চৈত্র মাস  বাংলা শকাব্দের শেষ মাস। রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন। তবে জেনে নেওয়া যাক চৈত্র মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ব্যবসায় লাভের পরিমান খুব বেশি হবে না মোটের উপর থাকবে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনার রাগ সামলে চলার চেষ্টা করুন নয়তো বিপদে পরতে পারেন। আপনার ব্যবহারের ফলে কাছের কেউ কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। এই মাসে বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। গুরুজনদের সঙ্গে মতের অমিলের জন্য বাড়িতে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। মাসের শেষের দিকে কোনও সুখবর পেতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: বন্ধুর সঙ্গে আজ ভালো সময় কাটবে।! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল