মীন রাশির উপর কেমন প্রভাব থাকবে এই মাসে, দেখে নিন

Published : Feb 06, 2020, 09:05 AM IST
মীন রাশির উপর কেমন প্রভাব থাকবে এই মাসে, দেখে নিন

সংক্ষিপ্ত

মাঘ বাংলার দশম মাস এই মাসের আরেক নাম মাঘা রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন মাঘ মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- কেমন কাটবে বৃহস্পতিবারের সারাদিন, দেখে নিন আজকের রাশিফল

আবার মাঘ বাংলা মাসের দশম মাস। এই মাসের আরেক নাম মাঘা। মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা উদার পরোপকারী ও সৎ প্রকৃতির। এদের মানসিক অস্থিরতা মাঝে মাঝেই এদের লক্ষ্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রেমের জীবন সুখের না হলেও বৈবাহিক জীবন এদের অত্যন্ত সুখের। এরা অন্যায়ের সঙ্গে একেবারেই আপোস করতে পারে না। প্রতিবাদ করতে গিয়ে বহুবার বিপদে পড়েছে। এদের জীবনের প্রধাণ লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। এরা সাধারণত নম্র ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক মাঘ মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

এই মাসে সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। প্রেমের বিষয়ে ব্যকুলতা বৃদ্ধি পেতে পারে। কোনও মহিলার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবাসয় লাভের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। এই মাসে উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ রয়েছে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে। এই মাসে অপরের প্রতি বিরোধী মনোভাব বৃদ্ধি পেতে পারে। আয় ভালো হলেও ব্যয়ের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ মাস। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল