নভেম্বর মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, দেখে নিন

Published : Nov 19, 2020, 09:00 AM IST
নভেম্বর মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের একাদশতম মাস নভেম্বর এই মাসই আগমণ জানায় শীত ঋতুকে রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা নভেম্বর মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

বছরের একাদশতম মাস নভেম্বর। এই মাসই আগমণ জানায় শীত ঋতুকে। তাছাড়া বছর শেষের সময় গোনাও শুরু হয় এই মাস থেকেই। কারণ এর পর থেকেই নতুন বছরের আগমনের সূচণার পালা। পাশাপাশি রাশিচক্রের ষষ্ঠতম রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। তবে জেনে নেওয়া যাক নভেম্বর মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- বৃহস্পতিবারে ৪ রাশির অফিসের দ্বায়িত্ব বাড়তে পারে, দেখে নিন আপনার রাশিফল

নভেম্বর মাসে কন্যা রাশি কারও কাছে হেনস্থার শিকার হতে পারেন। ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে।  শত্রুর সঙ্গে আপোসের আলোচনা হতে পারে। এই মাসে বাড়তি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই মাস খুব শুভ। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সাহায্য লাভ হতে পারে। পেটের সমস্যা দেখা দিতে পারে। সন্তানের বিষয়ে কোনও গুরুতর সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসায়ীদের এই মাসে আয় বৃদ্ধির যোগ রয়েছে। আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, সাবধানে থাকতে হবে। এই মাসে ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে। বাড়তি কিছু অর্থ নষ্ট হতে পারে। 

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ ব্যাবসায় মনের মতো লাভ করতে পারবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল