ভাদ্র মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, দেখে নিন

Published : Aug 20, 2020, 09:08 AM ISTUpdated : Aug 20, 2020, 09:09 AM IST
ভাদ্র মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

ভাদ্র বাংলার পঞ্চম মাস এই মাস মা দূর্গার আগমনী বার্তা দেয় রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন ভাদ্র মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ভাদ্র বাংলার পঞ্চম মাস। বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের ষষ্ঠ মাস। শরতের শুরু এই মাসে। নামটি এসেছে ভদ্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই সময় এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। কারণ এই সময় থেকেই প্রকৃতি জানান দেয় উমা আসছে। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক ভাদ্র মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ভাদ্র মাসে মিথুন রাশির আর্থিক অবস্থার উন্নতির যোগ রয়েছে। এই মাসে সন্তানের ব্যবহারের জন্য মনে বিষন্ন ভাবে দেখা দিতে পারে। ধর্মের বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।  বাড়িতে অতিথিদের জন্য চিন্তা বাড়তে পারে। পড়াশুনার জন্য নতুন কোনও ব্যবস্থা নিতে হতে পারে। এই মাসে বাড়তি খরচের জন্য সমস্য়ায় পড়তে হতে পারে। শিল্পীদের জন্য এই মাসটি খুব শুভ। এই মাসে কোনও নতুন কাজের খোঁজ পেতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। তার ফলে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।  প্রেমের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। কাজের চাপের জন্য শরীরের ক্ষতি হতে পারে। ঘুরতে গিয়ে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। 

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল