বাংলার নতুন বছরে অর্থ ও সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে এই রাশিগুলির

Published : Apr 07, 2020, 09:57 AM IST
বাংলার নতুন বছরে অর্থ ও সম্পত্তির প্রাপ্তি  যোগ রয়েছে এই রাশিগুলির

সংক্ষিপ্ত

কয়েকটি রাশি রয়েছে যাদের অর্থভাগ্য খুলে যাবে দেখে নিন সেই তালিকায় আপনার রাশিটি আছে কী না এই রাশির জাতক-জাতিকারা  নানা সুযোগ সুবিধা পাবেন শুক্র গ্রহ ভালো অবস্থানে থাকলে অর্থ সম্পত্তির প্রাপ্তি যোগ থাকে

প্রশ্নকর্তার জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্রের মতে এমন কয়েকটি রাশি রয়েছে যাদের অর্থভাগ্য বাংলার নতুন বছরে খুলে যাবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তবে একবার দেখে নিন সেই তালিকায় আপনার রাশিটি আছে কি না...

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, দেখে নিন

মিথুন- এই রাশির জাতক জাতিকাদের আগামী বছর খুবই ভালো কাটবে। তবে ব্যবসায়ীরা সামান্য আর্থিক সমস্যায় পড়তে পারেন। তবে সহজেই সেই সমস্যা কাটিয়ে উঠবেন। পরিবারসূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এই রাশির। সেই সঙ্গে আর্থিক উন্নতির শুভ সময় আসন্ন।

সিংহ রাশি- জ্যোতিষীদের মতে এই রাশির জাতক-জাতিকারা নতুন বছরে নানান সুযোগ সুবিধা পাবেন। আর্থিক দিক থেকে আগামী বছর এদের খুব ভালো কাটবে। নতুন চাকরির সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ও লাভের পরিমান মোটের উপর ভালোই থাকবে। তবে শারীরিক সমস্যা মাঝামাঝি সময়ে দেখা দিলেও তা কেটে যাবে। মোটের উপর আর্থিক দিক থেকে ব্যাপক উন্নতি হবে এই রাশির।

আরও পড়ুন- ধনু রাশির প্রেমের জন্য আজকের দিনটি শুভ, জেনে নিন আপনার রাশিফল

কন্যা রাশি- জ্যোতিষশাস্ত্র মতে শুক্র হল ধনসম্পদের গ্রহ। আর এই মাস শুক্র গ্রহ কন্যা রাশির উপর অবস্থান করবে। শুক্র গ্রহ যদি ভালো অবস্থানে থাকলে ঘরবাড়ি থেকে শুরু করে অর্থ সম্পত্তির প্রাপ্তি যোগ থাকে। সেই অনুযায়ী আগামী বছর কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে। তবে আর্থিক বিনিয়োগের বিষয়ে ভালো করে চিন্তা ভাবনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে।

মকর রাশি- এই রাশির উপরেও শুক্রের প্রভাব আছে। এর ফলে এই রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আগামী বছরে। বর্তমানে পরিস্থিতি খুব একটা ভালো না কাটলেও সময় ঘুরে যাবে। নতুন কাজের সুযোগ আসবে। পারিবারিক শান্তিও বজায় থাকবে। তবে ব্যয়ও হবে প্রচুর। যে ভাবেই হোক আর্থিক সমস্যা আপনার কেটে যাবে। তাই সুযোগ বুঝে যে সকল সমস্যা আছে তার প্রতিকারের ব্যবস্থা সবার আগে নেওয়া প্রয়োজন।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার আত্মবিশ্বাস সম্পর্কের ক্ষতি করতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভ হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল