কোজাগরী লক্ষ্মীপুজো২০২০ নির্ঘন্ট, জেনে নিন পুজোর তারিখ ও সময়

Published : Oct 25, 2020, 10:56 AM IST
কোজাগরী লক্ষ্মীপুজো২০২০ নির্ঘন্ট, জেনে নিন পুজোর তারিখ ও সময়

সংক্ষিপ্ত

পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয় বাঙালি হিন্দুর ঘরে ঘরে এ এক চিরন্তন প্রথা হিন্দু শাস্ত্র মতে, লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে

বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এ এক চিরন্তন প্রথা। হিন্দু শাস্ত্র মতে, লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় এবং সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়। লক্ষণীয় বিষয় হল-খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি হিন্দু মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়। তবে পুজোর উপাচারে পরিবর্তন হয় মাস ভেদে।

ধান, চাল , অন্ন , খাদ্যশস্য হল লক্ষ্মী দেবীর প্রতীক। তাই যারা খাদ্য অপচয় করেন , তাঁদের ওপর দেবী লক্ষ্মী কখনোই তুষ্ট হন না বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ধানক্ষেতের আশেপাশে ইঁদুর বা মূষিকের বাস এবং এরা ধানের ক্ষতি করে থাকে। পেঁচক বা পেঁচার আহার হল এই ইঁদুর। প্রাচীন রীতি অনুযায়ী গোলাঘরকে লক্ষ্মীর প্রতীক বলা হয়। পশ্চীমবঙ্গ সহ উড়িষ্যা, আসাম সহ বিভিন্ন দেশে এই কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়। বাংলা মাসের আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়।

আরও পড়ুন- দশমীর পরেই পালিত হয় অন্য এক দুর্গাপুজো, জেনে নিন এই অন্য পুজোর কাহিনি

ভারতীয় সময় অনুযায়ী, ২০২০ সালে বাংলা ১৩ কার্তিক ১৪২৭, এবং ইংরেজি ৩০ অক্টোবর শুক্রবার পূর্ণিমার ব্রতোপালন, উপবাস এভং নিশিপালন। শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মী পূজা ও রাত্রৌ কোজাগরী কৃত্যম-সহ কুমার পূর্ণিমা পালিত হবে। প্রদোষে সন্ধ্যা ঘ ৫/২০ গতে পূর্ণিমার নিশিপালন।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: ভালবাসার দিন সঙ্গীর সঙ্গে কেমন কাটবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজকের দিনটি আর্থিক সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল