এই ৫ রাশিকে বিশেষ কৃপা করেন শনিদেব! "বড় ঠাকুর" এর আশীর্বাদে জীবন বদলে যায়

Published : Jul 28, 2026, 01:51 PM IST
Shani

সংক্ষিপ্ত

জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব কর্মের ফলদাতা। কঠোর হলেও যারা সৎপথে চলে তাদের প্রতি তিনি সবচেয়ে দয়ালু। এই ৫ রাশির উপর শনির বিশেষ নজর থাকে।

কর্মফল দাতা শনির বিশেষ নজর থাকে এই কয়েকটি রাশির ওপর।"বড় ঠাকুর" শনিদেব। নাম শুনলেই অনেকে ভয় পান। সাড়ে সাতি, ধাইয়ার কথা ভেবে রাতের ঘুম উড়ে যায়। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব কিন্তু সবার প্রতি কঠোর নন। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। তিনি কর্ম দেখেন, জাত দেখেন না। যারা সৎ, পরিশ্রমী আর নিয়ম মেনে চলে, শনিদেব তাদের জীবন থেকে দুঃখ সরিয়ে দিয়ে রাজার মতো জীবন দেন।

জ্যোতিষীদের মতে এমন ৫টি রাশি আছে যাদের উপর শনিদেবের বিশেষ কৃপা থাকে। এই রাশির মানুষদের জীবনে যতই কষ্ট আসুক, শেষে জয়টা তাঁদেরই হয়।

১. মকর রাশি - শনির নিজের রাশি

পরিশ্রমের পুরস্কার নিশ্চিত মকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব। তাই এই রাশির মানুষ জন্ম থেকেই শনির গুণ পায়। এরা খুব পরিশ্রমী, বাস্তববাদী আর ধৈর্যশীল হয়।

শুরুতে জীবনে প্রচুর স্ট্রাগল দেন শনি। কিন্তু ৩০ বছর বয়সের পর এই রাশির ভাগ্য খুলে যায়। ব্যবসা, সরকারি চাকরি, জমি-বাড়ি - সব দিক থেকে উন্নতি হয়। শনি এদের ফাঁকিবাজি পছন্দ করেন না। তাই যারা সৎভাবে কাজ করে তাদের শনি একদম শিখরে পৌঁছে দেন।

২. কুম্ভ রাশি - শনির দ্বিতীয় ঘর

সমাজসেবায় আশীর্বাদ কুম্ভ রাশিও শনির অধীন। এই রাশির মানুষরা একটু আলাদা, ইনোভেটিভ আর সমাজের কথা ভাবে।

শনিদেব কুম্ভ রাশিকে পরীক্ষা নেন ঠিকই, কিন্তু ভাঙেন না। এই রাশির মানুষ যদি গরিব-দুঃখীর সেবা করে, তাহলে শনি তাদের ডবল আশীর্বাদ দেন। টেকনোলজি, রিসার্চ, সমাজসেবার কাজে কুম্ভ রাশির জাতক-জাতিকারা শনির কৃপায় বিশাল নাম করে। এদের জীবনে "Late Success" আসে, কিন্তু সেটা স্থায়ী হয়।

৩. তুলা রাশি - শনির উচ্চ রাশি

ন্যায়ের পথে রাজযোগ জ্যোতিষে বলা হয় তুলা রাশিতে শনি "উচ্চ" হন। মানে সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকেন।

তুলা রাশির মানুষ ন্যায়-নীতি, ব্যালেন্স আর সতাকে ভালোবাসে। এই কারণেই শনি এদের সবচেয়ে বেশি ভালোবাসেন। এই রাশির মানুষের জীবনে ৩৫ বছর বয়সের পর রাজযোগ আসে। আইন, বিচার, ব্যবসা, প্রশাসন - সব ক্ষেত্রে এরা শীর্ষে যায়। শনি এদের শত্রুর হাত থেকেও বাঁচান।

৪. বৃষ রাশি - শনির বন্ধু রাশি

ধৈর্যের ফল মিষ্টি হয়: বৃষ রাশির অধিপতি শুক্র। আর শাস্ত্র মতে শনি আর শুক্র পরম বন্ধু। তাই শনি বৃষ রাশির মানুষদের কষ্ট দিলেও শেষে সাহায্য করেন।

বৃষ রাশির মানুষ একটু জেদি আর ধীর গতির হয়। কিন্তু একবার যা ধরবে তা ছাড়ে না। শনি এদের ধৈর্যের পরীক্ষা নেন। যারা টিকে থাকে, শনি তাদের জমি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব দেন। এই রাশির মানুষদের হাতে টাকা টেকে এবং জীবন সেটেলড হয়।

৫. মিথুন রাশি - বুদ্ধির কৃপা

বুদ্ধি আর পরিশ্রমে উন্নতি মিথুন রাশির সাথে শনির সম্পর্কটা একটু অন্যরকম। এই রাশির মানুষ বুদ্ধিমান আর কমিউনিকেশনে পটু।

শনি মিথুন রাশিকে ছোটবেলায় অনেক সংগ্রাম দেন। কিন্তু যদি এরা সৎভাবে বুদ্ধি আর পরিশ্রমকে কাজে লাগায়, তাহলে শনি এদের লেখা, মিডিয়া, মার্কেটিং, ব্যবসায় বিপুল সাফল্য দেন। শনির দশায় মিথুন রাশির জাতকরা বিদেশেও নাম করতে পারে।

শনির কৃপা পেতে ৩টে কাজ অবশ্যই করুন

বড় ঠাকুর খুশি হওয়ার উপায়: ১. সৎ থাকুন: শনি মিথ্যার শত্রু। কাজে ফাঁকি দিলে তিনি কঠোর শাস্তি দেন। ২. গরিবকে সাহায্য করুন: প্রতি শনিবার কালো তিল, তেল, কালো কাপড় দান করুন। ৩. পরিশ্রম করুন: শনি অলস মানুষ পছন্দ করেন না। নিজের কর্ম ঠিক রাখলে শনিই আপনাকে উঁচুতে তুলবেন।

শনি শাস্তি দেন না, শিক্ষা দেন:

মনে রাখবেন শনিদেব আমাদের শত্রু নন। তিনি আমাদের কর্মের শিক্ষক। তিনি আগে কষ্ট দেন, তারপর সেই কষ্টের ১০ গুণ ফল দেন।

উপরের ৫টি রাশির উপর শনির বিশেষ কৃপা থাকলেও, যে কোনো রাশির মানুষ যদি সৎপথে থাকে তাহলে শনিদেব তাকে ঠিক আশীর্বাদ করবেন। দ্রষ্টব্য: এটি জ্যোতিষশাস্ত্রের সাধারণ বিশ্লেষণ। সঠিক ফলাফলের জন্য নিজের জন্মছক একজন অভিজ্ঞ জ্যোতিষীকে দেখান।

PREV
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Vastu Remedy: বাড়ির এক কোণে এই দুটি জিনিস রাখলেই ফিরবে ভাগ্য, কী বলছে বাস্তু শাস্ত্র? জানুন এক ক্লিকে
Vastu Tips: ফ্রিজের মাথায় এই ৩টি জিনিস রাখলেই খুলবে ভাগ্য, উপচে পড়বে টাকা!