দাম্পত্য জীবনে কি সুখী হন মীন রাশির জাতকেরা? দেখে নিন কী বলছে জ্যোতিষ মত

Published : Mar 31, 2022, 05:15 PM ISTUpdated : Mar 31, 2022, 05:16 PM IST
দাম্পত্য জীবনে কি সুখী হন মীন রাশির জাতকেরা? দেখে নিন কী বলছে জ্যোতিষ মত

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এরা তীব্র সংবাদেনশীল, সহানুভূতিশীল, সৃজনশীল হন। আজ জেনে নিন মীন রাশির জাতকদের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক কেমন হয়। শাস্ত্র মতে, কেমন কাটে এদের দাম্পত্য জীবন।  

রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। মীন রাশির প্রতিক হল দুটি মাছ। একটি অপরটির বিপরীত দিকে সাঁতার কাটে। শাস্ত্র মতে, কল্পনা ও বাস্তবতার মধ্যে মীন রাশির মনোযোগ বিভাজিত হয়ে যায়। শাস্ত্র মতে, এরা তীব্র সংবাদেনশীল, সহানুভূতিশীল, সৃজনশীল হন। আজ জেনে নিন মীন রাশির জাতকদের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক কেমন হয়। শাস্ত্র মতে, কেমন কাটে এদের দাম্পত্য জীবন।  

জ্যোতিষ মতে, সহানুভূতিশীল হন মীন রাশির ছেলেরা। এরা স্ত্রীর সমস্ত সমস্যার দিকে খেয়াল রাখেন। স্ত্রীর প্রতি যত্ন শীল হন। এরা সম্পর্কে জড়ানোর আগে প্রতিশ্রতিবদ্ধ হতে ভয় পান না। মীন রাশির ছেলেরা সম্পর্কে কারও প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে দ্বিধাও করেন না। যে কারণে এদের সঙ্গীর সঙ্গে বন্ডিং খুব ভালো হয়।    

জ্যোতিষ মতে, বুদ্ধিমান ও বাস্তববাদী হন মীন রাশির ছেলেরা। যে কারণে যে কোনও সমস্যা থেকে সহজে মুক্তি পেতে পারেন। এই বুদ্ধির জোড়ে এরা সুন্দরভাবে ব্যালেন্স করেন সব সম্পর্ক। এরা সঙ্গী ও পরিবারে- উভয়ের কথাই গুরুত্ব দেন। তবে সংবেদনশীল হন মীন রাশির ছেলেরা। তাই যদি মীন রাশির জাতিকাকে বিয়ে করে থাকেন, তাহলে সাবধান। ঝগড়ার সময় রাগের বসে এমন কিছু বলে ফেলবেন না, যা থেকে অশান্তি হতে পারে। এদের মনে আঘাত দিয়ে কথা বললে এরা খুবই কষ্ট পান। আর এই দুঃখ সহজে ভুলতে পারেন না। 

শাস্ত্র মতে এবার আবেগপূর্ণ ও বুদ্ধিমান হয়ে থাকেন। আর এই দুই স্বভাবই সম্পর্কের উন্নতি করে। শাস্ত্র মতে, সঠিক ব্যক্তির সঙ্গে বিবাহে এদের দাম্পত্য জীবন সুখের হয়। জ্যোতিষ বিদ্যা অনুসারে, মীন রাশির সঙ্গে ভালো মিল হয় বৃষ রাশির। মীন রাশির ছেলেরা যত্নশীল, নম্র এবং সংবেদনশীল মেয়ের পছন্দ করেন। যা বৃশ্চিক রাশির মেয়েদের মধ্যে দেখা যায়। তাছাড়া কন্যা, কর্কট, মকর ও মীন রাশির পাত্রীর সঙ্গে বিয়েতে এরা খুশি হন। পাত্রীর জন্ম মাস জৈষ্ঠ্য, শ্রাবণ ও আশ্বিন হলে খুবই ভালো। এতে ভালো মিল হয় দুজনের। অন্য দিকে, মীন রাশির মেয়ের সঙ্গ মেষ, মীন, কুলা বৃশ্চিক রাশির ছেলের মনের মিল হয়। এই কয় রাশির জাতকের সঙ্গে বিয়েতে সুখী হন এরা। এমনই উল্লেখ আছে জ্যোতিষ শাস্ত্রে ।   

আরও পড়ুন- শনি অমাবস্যা যোগে পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ, নিষ্ঠাভরে এই কাজ করলেই পেতে পারেন ধনসম্পত্তি

আরও পড়ুন- ক্রমাগত অর্থহানি ও অবাঞ্ছিত কাজের চাপের কারণ হতে পারে এই গ্রহ, জেনে নিন প্রতিকার

আরও পড়ুন- এই তিন রাশির সঙ্গে বিবাহে দাম্পত্য সুখ পারবেন বৃষ রাশির ছেলে-মেয়েরা, দেখে নিন তালিকা


 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আজ নীরবতা পালন করাই উত্তম হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল