Ajker Rashifal: আজ কারও প্ররোচনায় পা দেবেন না! দেখে নিন কী বলছে আপনার রাশিফল

Published : Jun 25, 2026, 11:00 PM IST
Daily Horoscope

সংক্ষিপ্ত

আজকের দিনটি সব ধরনের শুভ কাজের জন্য, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য এবং নতুন কাজ শুরু করার জন্য শুভ। আজ কোনও বিশেষ বিষয়ে আলোচনার জন্য, স্থাপত্যের জন্য এবং নৃত্য সংক্রান্ত কাজকর্মের জন্য খুবই শুভ হবে। আজকের দিন কেমন যাবে জেনে নিন

মেষ– দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। ব্যথা বেদনা বাড়বে। দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন। বিশেষ কারও দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে।

বৃষ– আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। আজ অপরের সমালোচনা করতে যাবেন না। বন্ধু প্রীতি বজায় থাকবে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন।

মিথুন– আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। যদিও এতে অর্থ ব্যয় হতে পারে। দাম্পত্য সুখ বজায় থাকবে। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। গৃহ নির্মাণের শুভ সময় আসছে।

কর্কট– নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে।

সিংহ– অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। সম্পর্কের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে।

কন্যা– সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

তুলা– নতুন কোনও কাজের খবর পারে। পরিশ্রমের ফল ভাল হবে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। আগুন থেকে সাবধানে থাকুন।

বৃশ্চিক– প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। আজ আপনার উপার্জন অসৎ উপায়ে হবে।

ধনু- শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। সারাদিন মোটের উপর কাটবে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে।

মকর– কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন।

কুম্ভ- মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন।

মীন- বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

PREV
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: আজ আপনার সম্পর্কের উন্নতি হবে! দেখে নিন সঙ্গেআপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: আয়ের নতুন উৎস গড়ে উঠবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল