এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : Apr 16, 2022, 08:25 AM IST
এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের চতুর্থ মাস এপ্রিল। পাশাপাশি রাশিচক্রের দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের চতুর্থ মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ইংরেজি বছরের চতুর্থ মাস এপ্রিল। বাংলার নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩০ দিন। বাংলার প্রখর দবদাহের সূচণা ও বৈশাখী ঝড় ঝঞ্জার মধ্যে দিয়ে প্রকৃতি সেজে ওঠে নিজের অন্য এক রূপে। বসন্তের সাজসজ্জা ত্যাগ করে ঝলসে যাওয়া তাপপ্রবাহে এক অন্য রূপে সেজে ওঠে প্রকৃতি। ইংরেজি বছরের চতুর্থ মাস এপ্রিল কেমন প্রভাব ফেলবে রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশির উপর জেনে নেওয়া যাক-
মীন রাশির ব্যক্তিত্ব
রাশিচক্রের দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনে অনেক বার বিপদে পড়তে হয়। এরা সাধারণত চিন্তাশীল ও খুব বিচক্ষণ হয়ে থাকে। এদের জীবনে একটাই লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। আর সেই অর্থে আনন্দে জীবন কাটানো। কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে অবস্থা বিপরীত হয়। এই রাশির জাতক জাতিকারা উদার, পরোপকারী ও সৎ হয়। প্রতিভা যথেষ্ট কিন্তু মানসিক অস্থিরতার জন্য ঠিকমতো বিকশিত হয় না। এরা প্রেমের ক্ষেত্রে অসফল কিন্তু বৈবাহিক জীবন সুখের হয়। এদের ভাগ্যে অনেক বাধা আসবে এবং সে সব সহজে দূর হবে না। বন্ধুদের বেশির ভাগই হয় খল, দুষ্ট ও ধড়িবাজ প্রকৃতির। স্বভাবে এরা নম্র, ন্যায়পরায়ণ ও ধার্মিক। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থ মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
মীন রাশির উপর এপ্রিল মাসের প্রভাব 
এপ্রিল মাসে মীন রাশির এই মাসে অপরের প্রতি বিরোধী মনোভাব বৃদ্ধি পেতে পারে। সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ রয়েছে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আয় ভালো হলেও ব্যয়ের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। এই মাসে উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিষয়ে ব্যকুলতা বৃদ্ধি পেতে পারে। কোনও মহিলার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। এই মাসে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ব্যবাসয় লাভের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ মাস। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল