কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর

Published : Jun 25, 2022, 07:49 AM IST
কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের তৃতীয় মাস আষাঢ়। পাশাপাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের তৃতীয় মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের অষ্টম মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আষাঢ় মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

বৃশ্চিক রাশির ব্যক্তিত্ব-
 রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। মঙ্গল প্রধান লোক প্রায়ই স্বেচ্ছাচারি, প্রভুত্বকামী হয়ে থাকে। মঙ্গল অশুভ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকে। বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট ও সিংহ রাশির লোকের সঙ্গে মিত্রতা বা বিবাহ হলে হবে। এই রাশির ব্যক্তি প্রায়ই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। হঠাৎ কিছু পাওয়ার আশা করা তার পক্ষে উচিৎ নয়। এরা প্রায়ই প্রচুর ভু সম্পত্তি বা বাড়ির মালিক হয়। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায় অন্যায় বিচার করে না। নিজের মতে চলতে ভালবাসে। এদের স্বাস্থ্য ভাল যায় না। তবে জেনে নেওয়া যাক আষাঢ় মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
 

আরও পড়ুন- ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

আরও পড়ুন-  সারা মাসে অর্থাভাবে কাটতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর



বৃশ্চিক রাশির উপর আষাঢ় মাসের প্রভাব কেমন থাকবে -
আষাঢ় মাসে বৃশ্চিক রাশির বেকারদের নতুন চাকরির সুযোগ মিলতে পারে। অতিরিক্ত খরচের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার জন্য ঋণ গ্রহন করতে হতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। স্বামী-স্ত্রীর অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। বৃশ্চিক রাশির কোনও ভালো কাজ করার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। সংসারের চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল